শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান তারেক রহমানের

জাতীয় ডেস্ক   |   রবিবার, ১০ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   ১৩৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান তারেক রহমানের

যুগপৎ আন্দোলনের শরিক দল ও জোট নেতাদের জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে তিনি ঐক্য ধরে রাখার ওপর গুরুত্ব আরোপ করেছেন।

শনিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সমমনা দল ও জোটের সঙ্গে পৃথক বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ আহ্বান জানান তারেক রহমান। এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিন গণতন্ত্র মঞ্চ, গণফোরাম, বাংলাদেশ জাতীয় পার্টি (পার্থ), গণঅধিকার পরিষদ, আমজনতা দল, এনডিএম, জন অধিকার পিপলস পার্টি, ন্যাপ ভাসানী ও গণতান্ত্রিক বাম ঐক্যের নেতাদের সঙ্গে বৈঠক করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
বৈঠক সূত্র জানায়, বৈঠকে নেতারা বলেন, বিএনপি সমমনা দল ও জোট নিয়েই নির্বাচনে অংশ নেবে এবং জাতীয় সরকার গঠন করবে। এদিকে যথাসময়ে নির্বাচন যাতে হয়, সেজন্য সব দল ও জোটকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তারেক রহমান।

মানুষ ভালো পরিবর্তন চাচ্ছে: তারেক রহমান
দেশের মানুষ একটি ভালো পরিবর্তন চাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, ৫ আগস্ট বহুলপ্রত্যাশিত একটি পরিবর্তন হয়েছে দেশে। হঠাৎ করে দেশের মানুষ বুকভরে শ্বাস নিতে পেরেছে। এই শ্বাস নেওয়ার পর মানুষ কী চায়? মানুষ চায় সামনের দিনগুলো যাতে ভালো হয়।
গতকাল রাজধানীর কাকরাইলে উইলস লিটন ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে বিএনপিপন্থি চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কেন্দ্রীয় কাউন্সিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।

বিএনপির কাছে বাংলাদেশের মানুষের অনেক প্রত্যাশা উল্লেখ করে তারেক রহমান বলেন, এই প্রত্যাশা হচ্ছে একটি জবাবদিহির ব্যবস্থা তৈরি করা। আমরা যদি একটি সঠিক স্বচ্ছ পদ্ধতি ধীরে ধীরে গড়ে তুলতে পারি, তাহলে সর্বত্র জবাবদিহি গড়ে তুলতে পারব।

তারেক রহমান ‘ভবিষ্যৎ প্রধানমন্ত্রী’: মির্জা ফখরুল
একই অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তারেক রহমান শুধু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নন, এ দেশের ভবিষ্যৎ নেতা, ভবিষ্যৎ কাণ্ডারি, ভবিষ্যতের প্রধানমন্ত্রী। তাঁর স্ত্রীও (ডা. জোবাইদা রহমান) একজন প্রখ্যাত চিকিৎসক। এ জন্যই দেশের ভঙ্গুর স্বাস্থ্য খাতকে তিনি অত্যন্ত বেশি গুরুত্ব দেবেন।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম