শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

কোনো আপস নয়, বাড়তি শুল্ক প্রসঙ্গে মোদী

আন্তর্জাতিক ডেস্ক   |   বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   ১২১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কোনো আপস নয়, বাড়তি শুল্ক প্রসঙ্গে মোদী

ভারতের পণ্যের ওপর মার্কিন শুল্ক আরো বাড়ানোর পর বেশ কড়া বার্তা দিলেন নরেন্দ্র মোদী। কৃষক ও জেলেদের স্বার্থে ভারত কারো সঙ্গে আপস করবে না বলে জানিয়েছেন তিনি। এ জন্য যে তাকে মূল্য দিতে হবে সেটিও স্বীকার করেছেন।

বৃহস্পতিবার নয়াদিল্লিতে আয়োজিত এক অনুষ্ঠানে শুল্ক যুদ্ধ প্রসঙ্গে এমন মন্তব্য করেন মোদী। এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, মোদী বলেছেন, দেশের কৃষকদের জন্য তিনি চড়া মূল্য দিতেও প্রস্তুত।

ভারতের প্রধানমন্ত্রী বলেন, কৃষকের স্বার্থই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। ভারত কখনোই তার কৃষক, খামারি ও জেলেদের স্বার্থের বিরুদ্ধে গিয়ে আপস করবে না।

ভারত যুক্তরাষ্ট্রে বিভিন্ন ধরনের কৃষিপণ্য রপ্তানি করে, আর এই খাতই ট্রাম্পের আরোপিত শুল্কে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়তে যাচ্ছে। বাণিজ্য ঘাটতি মেটাতে যুক্তরাষ্ট্রও ভারতের বাজারে তাদের কৃষকদের তৈরি পণ্য রপ্তাতি করতে চায়। তবে মার্কিন পণ্য ভারতে প্রবেশের ক্ষেত্রে আমদানিকারকদের উল্লেখযোগ্য হারে শুল্ক গুনতে হয়।

এর আগে ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেয় ট্রাম্প প্রশাসন। এরপরও ভারত রাশিয়ার থেকে অপরিশোধিত তেল কেনা বন্ধ না করলে শুল্ক আরও বাড়ানোর হুমকি দেন ট্রাম্প। গতকাল বুধবার তা বাড়িয়ে পাল্টা শুল্ক মোট ৫০ শতাংশ করা হয়েছে।

এনডিটিভি বলছে, ট্রাম্পের শুল্ক আরোপের পেছনে আরও একটি গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট আছে। ওয়াশিংটন চাচ্ছিল ভারতের কৃষি বাজারে আরও প্রবেশাধিকার, কিন্তু নয়াদিল্লি তা প্রত্যাখ্যান করেছে। এই পরিস্থিতিতে মোদীর ‘কৃষকের স্বার্থে আপসহীনতা’র বার্তা স্পষ্টভাবে শুল্ক চাপের জবাব হিসেবেই বিবেচনা করা হচ্ছে।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম