শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

জমজম ট্রাভেল ইউ এস এর উদ্যোগে হজ্জ ২০২৫ সেমিনার ও প্রশিক্ষণ অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট   |   রবিবার, ১৮ মে ২০২৫   |   প্রিন্ট   |   ২৭৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জমজম ট্রাভেল ইউ এস এর উদ্যোগে হজ্জ ২০২৫ সেমিনার ও প্রশিক্ষণ অনুষ্ঠিত
নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে ১০ মে ২০২৫, শনিবার সন্ধ্যা ৬টায় জমজম ট্রাভেল ইউ এস এবং রওয়াফ মিনা এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত হলো হজ্জ ২০২৫ প্রশিক্ষণ ও ওরিয়েন্টেশন সেমিনার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জমজম ট্রাভেল ইউ এস এর সিইও মাহবুব আলম, ম্যানেজিং ডিরেক্টর তাওহিদ মাহবুব মুন্না, এবং জমজম ট্রাভেল ইউ এস মনোনীত ইমাম মোহাম্মদ মনসুরুল হক ও আননুর কালচারাল সেন্টারের পরিচালক মুফতি ইসমাইল সহ আরো অনেকেই।
সেমিনারে ২০২৫ সালের হজ্জে অংশগ্রহণকারী যাত্রীদের হজ্জ পালনের বিস্তারিত নিয়মাবলি সম্পর্কে দিকনির্দেশনা দেওয়া হয়। হজ্জের বিভিন্ন ধাপ যেমন— ইহরাম পরিধান করার নিয়ম, হজ্জের সময়সূচি অনুযায়ী করণীয়, এবং নির্দিষ্ট দোয়া কখন ও কোথায় পাঠ করতে হবে— এসব বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও প্রশিক্ষণ প্রদান করা হয়।
এই ওরিয়েন্টেশনের মূল উদ্দেশ্য ছিল হজ্জ যাত্রীদের মানসিক ও শারীরিকভাবে প্রস্তুত করা এবং তাদের হজ্জ পালনে সহায়তা প্রদান করা, যাতে তারা সুষ্ঠুভাবে হজ্জের প্রতিটি ধাপ সম্পন্ন করতে পারেন।
আয়োজকরা জানান, হজ্জযাত্রীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে Zamzam Travel US সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।
এ বছর জমজম ট্রাভেল ইউ এস এর মাধ্যমে প্রায় ২৫০ জন ধর্মপ্রান মুসলমান হজ্বে যাচ্ছেন। প্রতিষ্ঠানটির এমডি তাওহিদ মাহবুব মুন্না জানান, ডে ওয়ান থেকে শুরু করে ফিরে আসা পর্যন্ত প্রত্যেক হজ্বযাত্রীর সার্বক্ষনিক সেবা আমরা দিয়ে থাকি।
Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম