শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

শেখ হাসিনা পালিয়ে গেছেন জানার পর যে অনুভূতি হয়েছিল ড. ইউনূসের

আন্তর্জাতিক ডেস্ক   |   মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ৫৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শেখ হাসিনা পালিয়ে গেছেন জানার পর যে অনুভূতি হয়েছিল ড. ইউনূসের

বাংলাদেশের অন্তবর্তী সরকারের প্রধানের দায়িত্ব গ্রহণ, নির্বাচন আয়োজনসহ বিভিন্ন বিষয় নিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরাকে সাক্ষাৎকার দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস।

তার এই সাক্ষাৎকারের প্রায় আধা ঘণ্টার একটি ভিডিও প্রকাশ করেছে সংবাদমাধ্যমটি।

সেখানে একটি অংশ সাক্ষাৎকারগ্রহণকারী প্রফেসর ইউনূসকে প্রশ্ন করেন, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর তার অনুভূতি কেমন হয়েছিল। তিনি অবাক হয়েছিলেন কিনা।

জবাবে ইউনূস বলেন, “সবাই অবাক হয়েছিল। কারণ এটি খুব দ্রুত ঘটেছিল। শেখ হাসিনা এমনভাবে সুরক্ষিত ছিল যে, কেউ ভাবেনি তিনি পালিয়ে যাবেন। শিক্ষার্থীরা আসছে, তাদের সঙ্গে দেশের সব সাধারণ মানুষ যোগ দিয়েছে। পুরো দেশ থেকে বিশাল পরিমাণ মানুষ জড়ো হয়েছিল। তারা ঢাকার দিকে আসছিল। তার বাড়ির দিকে আসছিল। এরকম বিষয় কেউ শোনেনি, এ পরিস্থিতির জন্য তারা প্রশিক্ষিত ছিল না। কেউ জানত না এটি হবে। তবে আশা ছিল এমন কিছু হবে। কারণ পুরো দেশ তার বিরুদ্ধে ছিল।”

ওই সময় সাক্ষাৎকারী ইউনূসকে থামিয়ে বলেন, “না পুরো দেশ তার বিরুদ্ধে ছিল না। অনেক মানুষ তার পক্ষে আছে।”

জবাবে প্রফেসর ইউনূস বলেন, “অবশ্যই পুরো দেশ তার বিরুদ্ধে ছিল। আপনি কী নিশ্চিত তার পক্ষে অনেক মানুষ ছিল? তাদের সংখ্যা খুবই কম। কিন্তু তাদের অনেক ক্ষমতা ছিল। এভাবেই কিছু অল্প সংখ্যক মানুষকে নিয়ে তারা দেশ শাসন করেছে। আমি যখন বলছি পুরো দেশ তার বিরুদ্ধে ছিল। আমি বোঝাচ্ছি পুরো দেশই তার বিরুদ্ধে ছিল।”

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভূতপূর্ব গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওইদিন তার সরকারি বাসভবন গণভবনের দিকে লাখ লাখ মানুষ রওনা দেন। এরপর অবস্থা বেগতিক দেখে তিনি পালিয়ে যেতে বাধ্য হন।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম