শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

আমিরাতে সাধারণ ক্ষমা: সুযোগ মিলবে যাদের

আন্তর্জাতিক ডেস্ক   |   বৃহস্পতিবার, ২৯ আগস্ট ২০২৪   |   প্রিন্ট   |   ১২৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আমিরাতে সাধারণ ক্ষমা: সুযোগ মিলবে যাদের

সংযুক্ত আরব আমিরাতে আগামী ১ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে দুই মাসের সাধারণ ক্ষমা। এ সময় অবৈধ অভিবাসী বা প্রবাসীরা বৈধ হতে পারবেন। যারা দেশে ফিরে আসতে চান তারা ফিরতেও পারবেন। এজন্য গুণতে হবে না কোনো জরিমানা।

বুধবার এক সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত তথ্য জানিয়েছে আমিরাতের আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড সিকিউরিটি কর্তৃপক্ষ (আইসিপি)। খবর খালিজ টাইমসের

মেয়াদ শেষ হওয়া রেসিডেন্সি ভিসা থেকে শুরু করে পর্যটনসহ সব ভিসা এই সাধারণ ক্ষমতার আওতায় থাকবে। অর্থাৎ সব অভিবাসী এই সুযোগ পাবেন বলে সংস্থাটির কর্মকর্তারা জানিয়েছেন।

এছাড়া যেসব অভিবাসীর সন্তান জন্ম হয়েছে; কিন্তু কাগজপত্র করা হয়নি। তারাও বৈধ কাগজপত্র করতে পারবেন।

আইসিপি বলেছে, যারা আমিরাতে অবৈধভাবে বসবাস করছেন তারা যদি বৈধ হতে চান অথবা নিজ দেশে ফিরে যেতে চান তাদের জন্য এটি সবচেয়ে বড় সুযোগ। যারা দেশে ফিরবেন তারা চাইলে বৈধ ভিসা নিয়ে যে কোনো সময় আবারও আমিরাতে আসতে পারবেন।

আইসিপি আরও বলেছে, যারা অবৈধ থেকে বৈধ হবেন তাদের কাছ থেকে ওভার-স্টের (সময়সীমার চেয়ে বেশি সময় অবস্থান) জন্য কোনো ধরনের জরিমানা নেওয়া হবে না। এছাড়া যারা নিজ দেশে ফিরবেন তাদের কাছ থেকেও কোনো এক্সিট ফি নেওয়া হবে না।”

এর আগে আমিরাতে সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছিল ছয় বছর আগে। যা প্রথমে ২০১৮ সালের ১ আগস্ট থেকে শুরু হয়ে ৩১ অক্টোবর পর্যন্ত চলেছিল। এরপর এটির মেয়াদ আরও দুই মাস বাড়ানো হয়।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম