শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

মাস্টারকার্ড বিজনেস ইনোভেশন অ্যাওয়ার্ড পেল প্রিমিয়ার ব্যাংক

অর্থনীতি ডেস্ক   |   সোমবার, ২৭ নভেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ১২৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মাস্টারকার্ড বিজনেস ইনোভেশন অ্যাওয়ার্ড পেল প্রিমিয়ার ব্যাংক

এক্সিলেন্স ইন মাস্টারকার্ড বিজনেস ইনোভেশন ২০২২-২৩ অ্যাওয়ার্ড অর্জন করেছে প্রিমিয়ার ব্যাংক পিএলসি। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে এ পুরস্কার দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রিমিয়ার ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এম রিয়াজুল করিম, এফসিএমএ –এর হাতে পুরস্কারের ট্রফি তুলে দেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান।

এ সময় মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল, বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্টের পরিচালক মো. শরাফত উল্লাহ খান, ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্টের পরিচালক সারোয়ার হোসেন এবং যুক্তরাষ্ট্র দূতাবাসের ডেপুটি চিফ অফ মিশন হেলেন লা-ফেইভ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এছাড়াও এবং প্রিমিয়ার ব্যাংকের ইভিপি ও হেড অব ব্র্যান্ড মার্কেটিং এন্ড কমিউনিকেশন্স মো. তারেক উদ্দিন, এসভিপি ও হেড অব কার্ড বিজনেস আরমান হোসেনসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম