শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

শ্রম খাত নিয়ে আলোচনা করতে ঢাকায় ইইউর প্রতিনিধিদল

জাতীয় ডেস্ক   |   রবিবার, ১২ নভেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ১৬৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শ্রম খাত নিয়ে আলোচনা করতে ঢাকায় ইইউর প্রতিনিধিদল

শ্রম খাতের উন্নয়নে জাতীয় কর্মপরিকল্পনা অনুযায়ী বাংলাদেশের কতটা অগ্রগতি হলো, তা দেখতে রোববার (১২ নভেম্বর) ঢাকায় এ‌সে‌ছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি প্রতিনিধিদল।

ইইউর প্রতি‌নি‌ধিদ‌লের ঢাকায় আসার তথ্য নি‌শ্চিত ক‌রে‌ছেন রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি। সামাজিক যোগা‌যোগ মাধ্যম এক্স-এ (সা‌বেক টুইটার) চার্লস লি‌খে‌ছেন, শ্রম অধিকার এবং মানবাধিকার বিষয়ে বাংলাদেশের অংশীজনদের স‌ঙ্গে ইইউর অবস্থান বিনিময় কর‌তে ঢাকায় এসে‌ছে প্রতিনিধিদল। প্রতি‌নি‌ধিদল ঢাকায় এ‌সে বাড্ডায় প্রতিবন্ধী শিশুদের এক‌টি স্কুল প‌রিদর্শন ক‌রে‌ছেন।

ঢাকার কূটনৈতিক একটি সূত্র বলছে, দেশে তৈরি পোশাক শিল্প খাতে যখন ন্যূনতম মজুরিসহ শ্রমিকদের নানা দাবি দাওয়া নিয়ে আন্দোলন চলছে, ঠিক ওই সময়ে ঢাকায় ইইউর প্রতিনিধিদল। প্রতিনিধিদলের সফরে সংশ্লিষ্ট বৈঠকগুলোতে শ্রমিকদের ন্যূনতম মজুরি প্রসঙ্গটি অবধারিতভাবে আলোচনায় থাকবে। এর বাইরে শ্রম আইন পরিস্থিতি, ইপিজেডে শ্রম অধিকার সুরক্ষা, সব ধরনের শিশুশ্রম বিলোপ, শ্রমিকবিরোধী সহিংসতা, নিপীড়ন, শ্রম ইউনিয়নবিরোধী তৎপরতা রোধ, ট্রেড ইউনিয়ন চর্চায় সব ধরনের প্রতিবন্ধকতাসহ আইএলও’র মানদণ্ড অনুযায়ী বাংলাদেশের কর্মযজ্ঞ নিয়ে আলোচনা হতে পারে।

জানা গেছে, প্রতিনিধিদলটির পাঁচদিন বাংলাদেশে অবস্থানের কথা র‌য়ে‌ছে। প্রতিনিধিদলটি আগামী ১৫ নভেম্বর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. এহছানে এলাহী, পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন ও বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যৈষ্ঠ সচিব তপন কান্তি ঘোষের সঙ্গে বৈঠক করবেন। পাশাপাশি প্রতিনিধিদলটি আইনমন্ত্রী আনিসুল হক, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এবং শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে। এছাড়া প্রতিনিধিদলটি ঢাকায় কয়েকটি পোশাক কারখানা পরিদর্শনের পাশাপাশি শ্রমিক নেতাদের সঙ্গে আলাপ করার সম্ভাবনা রয়েছে।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম