শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

জ্যাকসন হাইটসে সাঈদীর বিশাল গায়েবানা জানাজা

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ১৮ আগস্ট ২০২৩   |   প্রিন্ট   |   ৩০৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জ্যাকসন হাইটসে সাঈদীর বিশাল গায়েবানা জানাজা

মরহুম দেলোয়ার হোসেন সাঈদীর গায়েবানা জানাজা অনুষ্ঠিত হলো জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায়। বুধবার বিকেলে মমিন মজুমদারের পরিচালনায় বিশাল এ জানাযায় মরহুম সাঈদীর আত্মার মাগফেরাত কামনা করা হয়। জানাজার আগে বক্তারা বলেন, সাঈদীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। বাংলাদেশের তৌহিদী জনতা একদিন এর বিচার কড়ায় গন্ডায় বুঝে নেবে। তারা বাংলাদেশের ঘরে ঘরে সাঈদীর মতো ঈমানদার ও ইসলামের সেবক জন্ম দেবার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ জানান। এ সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা নাইয়ুম উদ্দীন, আজিমুর রহমান বুরহান,হাাফেজ শাবাজ,রাশেদুজ্জামান, আবু ওবায়দা, প্রফেসর রহুল আমূন,ফকরুল ইসলাম মাসুম ও আব্দুল্লাহ আরিফ।


জানাজার আগে সমবেত জনতার উদ্দ্যেশে বক্তারা বলেন, মাওলানা সাঈদী মুক্তিযুদ্ধকালীন সময়ে কোন অপরাধ করেননি। রাজনৈতিক প্রতিহিংসায় তাকে বিচারের নামে হত্যা করা হলো। বাংলাদেশে ইসলামের উত্থানে ভীতু হয়ে সকল আলেম ও ইসলামের সেবকদের দুনিয়া থেকে সরিয়ে দেয়া হচ্ছে। তারা বঙ্গবন্ধু হাসপাতালে সাঈদীর চিকিৎসককে এ মৃত্যুর জন্য দায়ী করেন।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম