শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

মুনাফা কমেছে সেন্ট্রাল ইন্স্যুরেন্সের

ডেস্ক রিপোর্ট   |   রবিবার, ২৩ জুলাই ২০২৩   |   প্রিন্ট   |   ১৫০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মুনাফা কমেছে সেন্ট্রাল ইন্স্যুরেন্সের

ডিএসইর তথ্যমতে, ১৯৯৫ সালে তালিকাভুক্ত বিমা কোম্পানিটির চলতি বছরের এপ্রিল থেকে জুন দ্বিতীয় প্রান্তিকে সমন্বিত শেয়ার প্রতি আয় বা মুনাফা (ইপিএস) হয়েছে ৫৪ পয়সা। এর আগের বছর শেয়ার প্রতি আয় বা ইপিএস ছিল ৫৭ পয়সা। ২০২২ সালের এপ্রিল থেকে জুন সময়ের তুলনায় মুনাফা কমেছে শেয়ার প্রতি ৩ পয়সা।

শুধু দ্বিতীয় প্রান্তিকেই নয়, চলতি বছরের প্রথম দুই প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় দাঁড়িয়েছে ১ টাকা ৫ পয়সা। যা ২০২২ সালের জানুয়ারি থেকে জুন সময়ে ছিল ১ টাকা ২৫ পয়সা। অর্থাৎ ২০২২ সালের তুলনায় ২০২৩ সালের অর্ধবার্ষিকীতেও ২০ পয়সা করে মুনাফা কমেছে।

মুনাফা কমার প্রান্তিকে ৩০ জুন ২০২৩ সময়ে কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮ টাকা ৮৫ পয়সা। যা ২০২২ সালের ৩১ ডিসেম্বর সময়ে ছিল ১৯ টাকা ৩১ পয়সা। অর্থাৎ সম্পদ মূল্যের পরিমাণও কমেছে।

কোম্পানির বর্তমান শেয়ার সংখ্যা ৫ কোটি ৩১ লাখ ৪৪ হাজার ৮২৩টি। এ শেয়ারহোল্ডারদের সর্বশেষ ২০২২ সালে ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ। ২০২১ সালে ১৮ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। আজ দিনের শুরুতে লেনদেন হয়েছে ৩৯ টাকা ৪০ পয়সায়।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম