শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

সকালে শুটিং, বিকেলে ক্রিকেট মাঠে টালিউড অভিনেতারা

বিনোদন ডেস্ক   |   বৃহস্পতিবার, ০৬ জুলাই ২০২৩   |   প্রিন্ট   |   ১৩২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সকালে শুটিং, বিকেলে ক্রিকেট মাঠে টালিউড অভিনেতারা

সকালে শুটিং সেরে বিকেলে ক্রিকেট লিগ মাতালেন কলকাতার অভিনেতারা। কলকাতায় শুরু হওয়া কর্পোরেট লিগ গ্যালাক্সি টি-২০ সিজন টু-এর আকর্ষণ ছিল বেঙ্গল স্টার্স ইলেভেন। সেখানে মাঠ মাতাতে দেখা গেছে যিশু সেনগুপ্ত, বনি সেনগুপ্ত, সৌরভ দাসদের। ম্যাচটি অবশ্য বৃষ্টির বাধায় ড্র হয়েছে।

কলকাতার রাজারহাটের মার্লিন রাইজ ক্রিকেট গ্রাউন্ড মঙ্গলবার অনুষ্ঠিত ফাইনালে কর্পোরেট রেড বুলসের মুখোমুখি হয় বেঙ্গল স্টার্স ইলেভেন। বেঙ্গল স্টার্সের হয়ে খেলেন কলকাতার সিনেমার অভিনেতা যিশু সেনগুপ্ত, বনি সেনগুপ্ত , সৌরভ দাস, সুমন, রাহুল, ইন্দ্রাশিস জ্যামিরা।

জয়-পরাজয় ছাপিয়ে খেলাটা তারা উপভোগ করেছেন বলে জানিয়েছেন। অভিনেতা বনি যেমন জানান, কাল (বৃহস্পতিবার) তিনি জয়পুর যাবেন। কিন্তু খেলা প্রেমী মানুষ হওয়ায় খেলতে না এসে পারেননি।

যিশু সেনগুপ্ত জানান, তারও প্রোগ্রামের প্রমোশন চলছে। বৃহস্পতিবার তার কল টাইম। তবু তিনি খেলতে এসেছেন। উল্লেখ্য গ্যালাক্সি লিগটি প্রথম আসরে কর্পোরেট লিগেই আবদ্ধ ছিল। দ্বিতীয় আসরেই টালিউড তারকারা আসায় এর আকর্ষণ বেড়েছে। আগামীতে আসরটি আরও নজরকাড়া হবে, এমনই আশা আয়োজকদের।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম