শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ধ্রুব মিউজিকে সপ্তাহজুড়ে মিঠুর গান

বিনোদন ডেস্ক   |   বৃহস্পতিবার, ০৬ এপ্রিল ২০২৩   |   প্রিন্ট   |   ২৬৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ধ্রুব মিউজিকে সপ্তাহজুড়ে মিঠুর গান

‘শুদ্ধ বাংলা গানের মিছিল’ স্লোগান নিয়ে ধ্রুব মিউজিক স্টেশন এবার আয়োজন করছে প্রখ্যাত সংগীতশিল্পী আরিফুল ইসলাম মিঠুর ছয়টি গান নিয়ে ‘আরিফুল ইসলাম মিঠু সপ্তাহ’।

ছয় দিনে ছয় গান। টানা ছয় দিন ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) তাদের ইউটিউব চ্যানেল প্রকাশ করবে আরফিুল ইসলাম মিঠুর ছয়টি গান-ভিডিও।

গানগুলো হলো ‘আজও ভুলিনি তোমায়’, এ মনেরই যত রঙিন স্বপ্নে’, ‘এখনও কি মেঘে ভেজে হাত’, ‘এখন কত রাত’, ‘মনের কথা থাকনা মনে’,’সুন্দর তুমি তাই’। গানগুলোর ভিডিও নির্মাণ করেছেন শুভব্রত সরকার। ৮ এপ্রিল শনিবার থেকে ১৩ এপ্রিল বৃহস্পতিবার পর্যন্ত চলবে এই আরিফুল ইসলাম মিঠু সপ্তাহ।

এই প্রসঙ্গে আরিফুল ইসলাম মিঠু বলেন, ‘আমি আপ্লুত। সত্যি কথা বলতে যখন শুনলাম আমার গানগুলো নিয়ে ধ্রুব মিউজিক স্টেশন এমন একটি ব্যতিক্রমী আয়োজন করতে যাচ্ছে তখন থেকেই অন্যরকম এক আনন্দ অনুভব করছি। সেই সাথে নিজেকে নিয়ে নিজের গর্ব হচ্ছে। ধ্রুব দা কে অশেষ ধন্যবাদ। আমি আশা করছি আমার শ্রোতাদের গানগুলো হৃদয় ছুঁয়ে যাবে।’

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম