শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

পেমেন্ট সার্ভিস প্রোভাইডার হিসেবে লাইসেন্স পেল ‌‘পাঠাও’

অর্থনীতি ডেস্ক   |   সোমবার, ০৩ এপ্রিল ২০২৩   |   প্রিন্ট   |   ২০৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

পেমেন্ট সার্ভিস প্রোভাইডার হিসেবে লাইসেন্স পেল ‌‘পাঠাও’

পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) হিসেবে লাইসেন্স পেয়েছে দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল সেবার প্লাটফর্ম ‘পাঠাও’।

রোববার বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে দেশের সব তফসিলি ব্যাংক, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস প্রোভাইডার, পেমেন্ট সিস্টেমস অপারেটর ও পেমেন্ট সার্ভিস প্রোভাইডারের ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহীর কাছে পাঠানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্টের পরিচালক মুহম্মদ বদিউজ্জামান দিদার স্বাক্ষরিত সার্কুলারে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংক অর্ডার, ১৯৭২ এর ৭ (এ)(ই) ধারা অনুসারে ডিজিটাল পেমেন্ট লিমিটেডকে শর্তসাপেক্ষে দেশের অভ্যন্তরে ‘পাঠাও পে’ ব্র্যান্ড নামে পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) হিসেবে লাইসেন্স প্রদান করা হয়েছে।

এর আগে রাইড শেয়ারিং প্রতিষ্ঠান হিসেবে ২০১৯ সালে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) থেকে লাইসেন্স (এনলিস্টমেন্ট সার্টিফিকেট) পায় ‘পাঠাও লিমিটেড’।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম