শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নান্দাইলে ৭০ পরিবারের ঘরে ঘরে ‘ইয়ুথ ফাউন্ডেশন’-এর ঈদ উপহার

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ২০ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ২৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নান্দাইলে ৭০ পরিবারের ঘরে ঘরে ‘ইয়ুথ ফাউন্ডেশন’-এর ঈদ উপহার

নান্দাইল (ময়মনসিংহ)

​পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ময়মনসিংহের নান্দাইলে অসহায় ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ইয়ুথ ফাউন্ডেশন’। প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও উপজেলার সিংরইল ইউনিয়নের কচুরী গ্রামের ৭০টি হতদরিদ্র পরিবারের মাঝে সংগঠনের পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

​শুক্রবার (২০ মার্চ) সকাল থেকে সংগঠনের সদস্যরা কচুরী গ্রামের বিভিন্ন পাড়ায় ঘুরে ঘুরে এসব উপহার সামগ্রী সুবিধাভোগীদের হাতে পৌঁছে দেন।

​উপহারের প্রতিটি প্যাকেটে ছিল সেমাই, দুধ, কিসমিস, চিনি, আতব চাল, পেঁয়াজ, আলু, লবণ, ভোজ্য তেল ও ডালসহ ঈদ উদযাপনের প্রয়োজনীয় সব খাদ্যদ্রব্য। মূলত দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে নিম্ন আয়ের মানুষ যেন আনন্দের সাথে ঈদ পালন করতে পারে, সেই লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

​এ বিষয়ে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ইয়ুথ ফাউন্ডেশন শুরু থেকেই আর্তমানবতার সেবায় কাজ করে আসছে। কোনো লোক দেখানো আয়োজন বা অনুষ্ঠানের চেয়ে সরাসরি মানুষের দুয়ারে সহযোগিতা পৌঁছে দেওয়াকেই তারা অগ্রাধিকার দেন। ঈদের আনন্দ কেবল বিত্তবানদের জন্য নয়, বরং সমাজের প্রতিটি স্তরের মানুষের মাঝে ছড়িয়ে দিতেই তাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। ভবিষ্যতেও স্থানীয় অসহায় মানুষের কল্যাণে এই ধরণের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনের দায়িত্বশীলরা।

​উল্লেখ্য, সভাপতি কাজিমুল কারিম ও সাধারণ সম্পাদক মেছবাহ হদ্দোজা-সহ ইয়ুথ ফাউন্ডেশনের একদল উদ্যমী তরুণ প্রতি বছরই নিজ উদ্যোগে এই মানবিক সহায়তা কর্মসূচি পরিচালনা করে আসছেন।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম