শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

সৌদির হোটেল কক্ষে চিরকুট পেলেন দিঘী, কী লেখা ছিল তাতে

বিনোদন ডেস্ক   |   শনিবার, ১৫ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৪৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সৌদির হোটেল কক্ষে চিরকুট পেলেন দিঘী, কী লেখা ছিল তাতে

সৌদি আরবে চলছে ‘রিয়াদ সিজন’-এর ষষ্ঠ আসর। এর অংশ হিসেবে গত ১১ নভেম্বর শুরু হয়েছে ‘বাংলাদেশ কালচার’ পর্ব। আন্তর্জাতিক এ আয়োজনে মঞ্চ মাতানোর কথা রয়েছে অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘির। অনুষ্ঠানে যোগ দিতে সেখানে গেছেন তিনি, রয়েছেন একটি হোটেলে। সেখানে ভক্তের কাণ্ডে রীতিমতো আবেগাপ্লুত দীঘি।

অভিনেত্রী দিঘী জানান, হোটেল কক্ষে তার অনুপস্থিতিতে একটি চিরকুট লিখে রেখে যান এক পরিচ্ছন্নতাকর্মী। সেই চিরকুটে তার সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেন তিনি। সম্প্রতি ফেসবুকে সেই চিরকুট পাওয়ার কথা শেয়ার করেন দীঘি।

তিনি লিখেছেন, ‘সকালবেলা হোটেল থেকে বের হওয়ার সময় রিসেপশনে বলে গিয়েছিলাম আমার রুমটা যেন ক্লিন (পরিষ্কার) করে রাখে। অনেক হাঁটাহাঁটি করে দুই হাতভর্তি শপিং করে রুমে ঢুকে দেখি আমার রুমে একটা ছোট চিরকুট রাখা। সম্ভবত যিনি রুম ক্লিন করেছিলেন, তিনি বাঙালি। এই ডিজিটাল আর সোশ্যাল মিডিয়ার যুগে কেউ এইভাবে একটু দেখা করতে চাচ্ছে ব্যাপারটা খুব মিষ্টি লাগলো।’

তিনি আরও বলেন, ‘এই নোটটার মাধ্যমে আবারও নতুন করে উপলব্ধি করলাম ভালোবাসা এখনও চিঠিতে বসবাস করে। আর আমার এমন ভক্তদের জন্য এখনও নিজের পায়ে দাঁড়িয়ে আছি, তাদের এই ভালবাসাটা আজীবন চলমান থাকুক।’

রিয়াদ সিজন-এ শুধু দীঘিই নন, সংগীতশিল্পী আসিফ আকবর ও মনির খানসহ অনেকে সেখানে পারফর্ম করবেন।

প্রসঙ্গত, দিঘীকে সর্বশেষ দেখা যায় ‘জংলি’ সিনেমায়। এতে তার বিপরীতে অভিনয় করেন নায়ক সিয়াম আহমেদ। এছাড়া দিঘীর হাতে রয়েছে আরও দুটি সিনেমা।

Facebook Comments Box
বিষয় :
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম