শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ঢাকায় এক মঞ্চে গাইবেন জেমস-আজমত

বিনোদন ডেস্ক   |   মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   ৮৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ঢাকায় এক মঞ্চে গাইবেন জেমস-আজমত

গত সপ্তাহে স্থানীয় প্রশাসনের অনুমতি না পাওয়ায় মেহেরপুরে বাতিল হয়ে গেছে নগর বাউল জেমসের কনসার্ট। এই আলোচনার মধ্যে জানা গেল জেমসের নতুন কনসার্টের খবর। আগামী ১৪ নভেম্বর রাজধানীর কুর্মিটোলায় অবস্থিত ইউনাইটেড কনভেনশন সেন্টারে আয়োজিত কনসার্টে গাইবেন নগর বাউল জেমস।

কনসার্টটি আয়োজন করছে অ্যাসেন বাজ। আগেই জানা গিয়েছিল এই কনসার্টে গাইবেন পাকিস্তানের জুনুন ব্যান্ডের সংগীতশিল্পী আলী আজমত।

শনিবার রাতে আয়োজকরা ঘোষণা দেন ১৪ নভেম্বর আলী আজমতের সঙ্গে একই মঞ্চে পারফর্ম করবেন নগর বাউল জেমস।

১৯৯১ সালে প্রকাশ পায় সুফি ঘরানার ব্যান্ড জুনুনের প্রথম অ্যালবাম ‘জুনুন’। এরপর ‘তালাশ’, ‘ইনকিলাব’, ‘আজাদি’-সহ মোট ৯টি অ্যালবাম প্রকাশ পেয়েছে ব্যান্ডটির। শুরু থেকেই জুনুনের সঙ্গে আছেন আলী আজমত। ব্যান্ডের পাশাপাশি তিনি এককভাবে গেয়েছেন বলিউডেও।

এ নিয়ে তৃতীয়বারের মতো বাংলাদেশে আসছেন আলী আজমত। তবে এবারই প্রথম আসছেন এককভাবে। সর্বশেষ ২০১৯ সালে ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট মাতিয়েছিলেন আলী আজমত।

এ বছরের ২ মে ঢাকার ইউনাইটেড কনভেনশনে আয়োজিত কনসার্টে পারফর্ম করার কথা ছিল পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ড জুনুনের ভোকাল আলী আজমতের।

‘আলী আজমত (দ্য ভয়েজ অব জুনুন) লাইভ ইন ঢাকা’ শিরোনামে ওই কনসার্টের আয়োজন করেছিল অ্যাসেন বাজ। কিন্তু শেষ পর্যন্ত কনসার্টটি করা যায়নি। সে ঘটনার প্রায় পাঁচ মাস পর একই আয়োজকের কনসার্টে বাংলাদেশে গান শোনাতে আসছেন আলী আজমত। ১৪ নভেম্বর কনসার্ট শুরু হবে সন্ধ্যা ৬টায়।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম