শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নির্বাচন ভবনে সিইসির সঙ্গে বৈঠকে এনসিপি

জাতীয় ডেস্ক   |   রবিবার, ০৩ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   ১৩৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নির্বাচন ভবনে সিইসির সঙ্গে বৈঠকে এনসিপি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দীনের সঙ্গে বৈঠকে বসেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধি দল। রোববার বেলা সাড়ে ১২টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ বৈঠক শুরু হয়।

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর নেতৃত্বে বৈঠকে উপস্থিত আছেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ ও যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা।

বৈঠকে দলের নিবন্ধন আবেদনের ছোটখাটো ত্রুটি সংশোধনে কাগজপত্র জমা দেওয়ার কথা রয়েছে। এসব কাগজপত্র জমা দেওয়ার আজই শেষ দিন।

এর আগে এনসিপিসহ ১৪৪টি নতুন রাজনৈতিক দলের নিবন্ধন আবেদন যাচাই-বাছাই করে প্রয়োজনীয় তথ্য চেয়ে চিঠি দেয় নির্বাচন কমিশন (ইসি)। মধ্য জুলাইয়ে ইসির পক্ষে এ চিঠি দেওয়া হয়। এরই অংশ হিসেবে নতুন দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধি দল ইসিতে যান।

এনসিপির নিবন্ধন আবেদনের প্রাথমিক যাচাই শেষে ইসি ছয়টি বিষয়ে তথ্য ঘাটতি বা ত্রুটি চিহ্নিত করে ৩ আগস্টের মধ্যে তা পূরণ করতে বলেছে। এসব তথ্য ঘাটতি বা ত্রুটির মধ্যে রয়েছে- সব জেলা দপ্তরের তালিকা, দুটি জেলা দপ্তরের ভাড়া চুক্তি, ২৫ উপজেলার সদস্য তালিকা, তহবিলের পরিমাণ ও উৎস, কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্তের বিষয়ে স্বাক্ষর, দলীয় গঠনতন্ত্র সংবিধান পরিপন্থি নয়- এমন প্রত্যয়ন এবং প্রার্থী মনোনয়নে প্যানেল করার বিধান।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম