শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

শহীদ আবু সাঈদের বাবাকে আর্মি হেলিকপ্টারে আনা হলো ঢাকা সিএমএইচে

জাতীয় ডেস্ক   |   বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ৭৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শহীদ আবু সাঈদের বাবাকে আর্মি হেলিকপ্টারে আনা হলো ঢাকা সিএমএইচে

গত জুলাই-আগস্টের আন্দোলনে প্রথম শহীদ আবু সাঈদের বাবাকে আর্মি হেলিকপ্টারে করে উন্নত চিকিৎসার জন্য ঢাকা সিএমএইচে (সম্মিলিত সামরিক হাসপাতাল) স্থানান্তর করা হয়েছে। বুধবার বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

পোস্টে বলা হয়, শহীদ আবু সাঈদের বাবা জ্বর এবং পেটের পীড়া নিয়ে গত ৭ ডিসেম্বর রংপুর সিএমএইচে ভর্তি হন। পরে গতকাল মঙ্গলবার বিকেল ৩টায় তাকে হৃদযন্ত্রের উন্নত চিকিৎসার জন্য আর্মি অ্যাম্বুলেন্সে করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ-তে স্থানান্তর করা হয়।

সেখান থেকে উন্নততর চিকিৎসার জন্য শহীদ আবু সাঈদের বাবাকে মঙ্গলবার রাতেই আর্মি হেলিকপ্টারে করে ঢাকা সিএমএইচে স্থানান্তর করা হয়েছে।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম