শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

মালাইকার সঙ্গে বিচ্ছেদ নিয়ে প্রথমবার মুখ খুললেন অর্জুন

বিনোদন ডেস্ক   |   বুধবার, ৩০ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ৭৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মালাইকার সঙ্গে বিচ্ছেদ নিয়ে প্রথমবার মুখ খুললেন অর্জুন

বলিউডে মালাইকা অরোরা ও অর্জুন কাপুরের ছয় বছরের সম্পর্ক ঘিরে গুঞ্জন চলছে বেশ কিছুদিন ধরেই। আরবাজ খানের সঙ্গে বিচ্ছেদের পর অর্জুনের হাতেই ভরসা খুঁজে পেয়েছিলেন মালাইকা। কিন্তু এবার শোনা যাচ্ছে তাদের সম্পর্কেও নাকি ফাটল ধরেছে। যদিও বিচ্ছেদের কারণ নিয়ে দু’জনেই নীরব ছিলেন। তবে সম্প্রতি এক অনুষ্ঠানে অর্জুনের মন্তব্য যেন তাদের বিচ্ছেদের ইঙ্গিতই দিল।

সোমবার মুম্বাইয়ের শিবাজি পার্কে দীপাবলির একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্জুন কাপুর ও তার ‘সিংহম এগেইন’ সিনেমার টিম। বহু মানুষের ভিড়ের মাঝে কথা বলার সময় কিছু দর্শক মালাইকা মালাইকা বলে চিৎকার করতে থাকেন। অর্জুন হেসে তাদের দিকে তাকিয়ে বলেন, ‘আরে আস্তে, আমি এখন সিঙ্গল।’

সম্পর্কের ব্যাপারে সমালোচনার শিকার হতে হয়েছে মালাইকাকেও। বয়সে ছোট অর্জুনের সঙ্গে সম্পর্কের কারণে নানা কটু কথা শুনতে হয়েছে তাকে। এ প্রসঙ্গে মালাইকা বলেন, ‘ক্রমশ আমি শক্তিশালী হয়েছি। সমালোচনা ও ট্রোলিংয়ের মধ্যেও নিজেকে সামলাতে শিখেছি। এগুলো আমাদের জীবনের একটি অংশ, কিন্তু নিজের আত্মবিশ্বাস ধরে রাখতে হবে।’

এর আগে নিজের সিদ্ধান্তের পক্ষে যুক্তি দিয়ে মালাইকা বলেন, দুর্ভাগ্যবশত আমি কেবল এক বৃদ্ধা নই, আমার চেয়ে বয়সে অনেক ছোট একজন যুবকের সঙ্গে সম্পর্কে জড়িয়েছি। এটা আমার সাহস বলতে পারেন। আপনাদের মনে হতে পারে, আমি ওর জীবন নষ্ট করছি, তাই না? কিন্তু এমনটা তো নয়, আমি কি এক স্কুল ছাত্রের সঙ্গে প্রেম করছি? আর সে আমার কারণে স্কুল মিস করছে? তার লেখাপড়ার ক্ষতি হচ্ছে আমার কারণে?

মালাইকার কথায়, অর্জুন প্রাপ্তবয়স্ক। আমরা দু’জনেই অ্যাডাল্ট। নিজেদের জীবনের সিদ্ধান্ত নিজেরাই নিতে পারি। যদি কোনো বয়সে বড় মানুষ একজন অল্প বয়সী মেয়েকে বিয়ে করেন, তখন তিনি খেলোয়াড়। কিন্তু উল্টোটা ঘটলেই সবাই বলতে থাকেন যে, বিশেষ চাহিদার কারণে নারীটি এমন করেছেন।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম