শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

৫১ বছর বয়সে মা হলেন অভিনেত্রী ক্যামেরন

বিনোদন ডেস্ক   |   রবিবার, ২৪ মার্চ ২০২৪   |   প্রিন্ট   |   ১৯৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

৫১ বছর বয়সে মা হলেন অভিনেত্রী ক্যামেরন

মা হলেন জনপ্রিয় হলিউড অভিনেত্রী ক্যামেরন ডিয়াজ। এই সুখবর অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি নিজেই। ‘চার্লিজ এঞ্জেলস’ খ্যাত অভিনেত্রী ক্যামেরন জানিয়েছেন, তিনি পুত্রসন্তানের জন্ম দিয়েছেন।

ইনস্টাগ্রামে একটি পোস্ট কররা হাতে আঁকা একটি ছবিতে লেখা, ‘একটা ছোট্ট পাখি আমার সঙ্গে ফিসফিস করে কথা বলল।’

ছবিটির সঙ্গে ক্যামেরন লেখেন, ‘আমাদের ছেলে কার্ডিনাল ম্যাডেনের জন্মের খবর ভাগ করে নিতে পেরে আমি উত্তেজিত। ও খুব সুন্দর এবং আমরা সবাই খুব খুশি।’

তবে সদ্যোজাতের সুরক্ষার কথা মাথায় রেখেই তার কোনও রকম ছবি এখন সমাজমাধ্যমে পোস্ট করবেন না বলে জানিয়েছেন ক্যামেরন।

২০১৫ সালে ‘গুড শার্লট’ ব্যান্ডের গিটারিস্ট বেনজি ম্যাডেনের সঙ্গে বিবাহসূত্রে আবদ্ধ হন ক্যামেরন। ২০১৯ সালে প্রথম সন্তান কন্যা র‌্যাডিক্সের জন্মের খবরও সমাজমাধ্যমে প্রকাশ করেছিলেন দম্পতি। ক্যামেরন সুখবর শোনাতেই অনুরাগীরা তাঁকে সমাজমাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন।

১৯৯৪ সালে ‘দ্য মাস্ক’ ছবির মাধ্যমে ক্যামেরনের অভিনয় জীবনের শুরু। এরপর ‘ভ্যানিলা স্কাই’, ‘দেয়ার’স সামথিং অ্যাবাউট মেরি’, ‘মাই বেস্ট ফ্রেন্ড’স ওয়েডিং’ নামে উল্লেখযোগ্য ছবিতে অভিনয় করেন। পরিবারকে সময় দিতে ২০১৪ সাল নাগাদ অভিনয় থেকে সাময়িক বিরতি নিয়েছিলেন ক্যামেরন। চলতি বছরে তার নতুন একটি ছবি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম