শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গোল্ডেন এজ হোম কেয়ারের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২৪ মার্চ ২০২৪   |   প্রিন্ট   |   ৪১৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গোল্ডেন এজ হোম কেয়ারের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

গোল্ডেন এজ হোম কেয়ারের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হলো। শনিবার ২৩ মার্চ কুইন্সের গুলশান ট্যারেসে অনুষ্ঠিত এ ইফতার পার্টিতে অতিথিদের স্বাগত জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট ও সাপ্তাহিক আজকাল সম্পাদক শাহ নেওয়াজ।তিনি বলেন, কমিউনিটির সক্রিয় সহায়তা ও ভালোবাসায় সাপ্তহিক আজকাল, গোল্ডেন এজ হোম কেয়ার ও এনওয়াই ইন্সুরেন্স এগিয়ে যাচ্ছে। আপনাদের আর্শীবাদে আমরা সততার সাথে আরও এগিয়ে যাবার প্রতিশ্রুতি দিচ্ছি। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন এএফএম জামান।

ইফতার মাহফিলে মূলধারার রাজনীতিক জন ল্যু সহ কমিউনিটির বিশিষ্ঠ ব্যক্তিবর্গ অংশ নেন। তাদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন বাংলাদেশ সোসাইটির সভাপতি মোহাম্মদ রব মিয়া, সাধারন সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী, কোষাধ্যক্ষ নওশেদ হোসেন, যুক্তরাষ্ট্র বিএনপির কেন্দ্রীয় নেতা বেবি নাজনীন, মিল্টন ভূঁইয়া, জসিম ভূঁইয়া মোশাররফ হোসেন সবুজ, গিয়াস উদ্দিন, জাতীয় পার্টির সেক্রেটারি লায়ন আসেফ বারী টুটুল, ফোবানার এক্সিকিউটিভ সেক্রেটারি কাজী আযম, মাকসুদ এইচ চৌধুরী, সন্দ্বীপ সোসাইটির সভাপতি ফিরোজ আহমেদ,জামাইকা ফ্রেন্ডস সোসাইটির সভাপতি ফকরুল ইসলাম দেলোয়ার, রিয়েলটর নুরুল আজিম, আলমগীর খান আলম,আব্দুর রশীদ বাবু, রিয়েলটর মইনুল ইসলাম, জাকির হোসেন, কমিউনিটি একটিভিস্ট ফাহাদ সোলায়মান, লায়ন আহসান হাবিব, লায়ন এম জিলানী, লায়ন জেএফএম রাসেল, প্রেসিডেন্ট এওয়ার্ড প্রাপ্ত সেফ খলিলুর রহমান, কণ্ঠশিল্পী রিজিয়া পারভীন, পারভীন, বিএনপি নেতা শরাফত হোসেন বাবু, ইশতিয়াক রুমি, আতাউর রহমান সলিম,ইবরার টিপুু, বাপা’র হুমায়ুন কবির ও  রিয়েলটর মোহাম্মদ আজাদ।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম