নিজস্ব প্রতিবেদক | সোমবার, ১২ ফেব্রুয়ারি ২০২৪ | প্রিন্ট | ২৪৪ বার পঠিত | পড়ুন মিনিটে
যুক্তরাষ্ট্র বিএনপি নেতা ও আরাফাত রহমান কোকো স্মৃতি পরিষদ যুক্তরাষ্ট্র শাখার সভাপতি শাহাদত হোসেন রাজুর মায়ের মৃত্যুতে নিউইয়র্কে এক শোকসভা অনুষ্ঠিত হয়েছে। গত ৯ ফেব্রুয়ারি ২০২৪ জ্যাকসন হাইটস্থ নবান্ন পার্টি হলে এ শোকসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বিএনপি নেতাকর্মিসহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন নিউইয়র্ক বিএনপি নেতা রিয়াজ মাহমুদ। দোয়া ও মোনাজাত পরিচলনা করেন যথাক্রমে মাওলানা কাজি মোজাম্মেল হক ও মাওলানা আতিকুর রহমান। মিলাদ মাহফিলে উল্লেখযোগ্যদের মধ্যে উপস্থিত ছিরেন বিএনপি নেতা বেবি নাজনীন, গিয়াস আহমেদ, মিজানুর রহমান মিল্টন ভূঁইয়া, জসিম ভূইয়া, মনজুর আহমেদ চৌধুরী, মোশাররফ হোসেন সবুজ, সেলিম রেজা, বদিউল আলম বদি, শরাফত হোসেন বাবু, জাহাঙ্গীর সোহরাওয়ার্দী, আব্দুল বাতেন ও শাহাদত হোসেন রাজু।উল্লেখ্য রাজুর মা গত ৬ ফেব্রুয়ারি বাংলাদেশে ইন্তেকাল করেন।
![]()
বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক বিৃবতিতে রাজুর মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।