শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us
সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামী লীগের অভিষেক

বাংলাদেশ বিশ্ব দরবারে অনুকরনীয় দেশঃ ডা. নুরুল আমীন 

ডেস্ক রিপোর্ট   |   সোমবার, ০১ জানুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   ১৯৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বাংলাদেশ  বিশ্ব দরবারে অনুকরনীয় দেশঃ ডা. নুরুল আমীন 

সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামী লীগ আয়েজিত বিজয় দিবস ও নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্টান গত ১৬ ডিসেম্বর ওরলান্ডো র আপনা ইভেন্ট সেন্টারে রাত ৮ টায় অনুষ্ঠি হয়। তিন পুর্বের অনুষ্ঠানে আনোয়ার হোসেনের উপস্থাপনায় সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি কাজী আসিফ সুকন। বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সংগীতের মাধ্যমে মুল অনুষ্ঠান শুরু হয়।  প্রধান অতিথিদের ফুল দিয়ে ও উত্তরীয় পড়িয়ে দেন আনোয়ার হোসেন, নাজিমউল্লাহ লিটন, জুয়েল সাদত, জাহিদ হোসেন, মুরাদ হোসেন, বাহার হোসেন, জাহাঙ্গীর হোসেন প্রমুখ।  নব নির্বাচিত নতুন কমিটিকে শপথ বাক্য পাঠ করান নির্বাচন কমিশনার সাব্বীর রহমান।

দ্বিতীয় পর্বের সভাপতিত্ব করেন নব নির্বাচিত সভাপতি  আনোয়ার হোসেন সেন্টু। পরিচালনা করেন নাজিম উল্লাহ লিটন।  প্রধান অতিথির বক্তব্যে মুক্তযুদ্ধ বিযয়ক বহু গ্রন্থের লেখক ডা : নুরুল আমিন বলেন, আমাদের গর্বের মুক্তিযুদ্ধ আজ বিশ্ব ইতিহাসে স্থান পেয়েছে। বিশেষ অতিথির বক্তব্যে বিশিষ্ট কমিউনিটি ব্যাক্তিত্ব ডা: মুরাদ খান ঠাকুর বলেন, বাংলাদেশ এর উন্নয়ন আজ দৃশ্যমান। মানুষ আজ স্বাধীনতার সফলতা শতভাগ উপভোগ করছে। বিশেষ অতিথির বক্তব্য মুক্তিযোদ্ধা প্রকৌশলী ইকবাল হায়দার বলেন, বাংলাদেশের জীবিত মুক্তিযোদ্ধারা আজ সর্বোচ্চ সম্মান ও সুবিধা ভোগ করছেন।  মুক্তিযোদ্ধা শামিম মৃধা বলেন, মুক্তিযোদ্ধের স্বপ্ন পুর্নতা পেয়েছে। আজ নতুন প্রজন্ম মুক্তিযোদ্ধের ইতিহাস জানতে পারছে। অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, সাবেক ছাত্রনেতা বাহার হোসেন,   বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কেন্দ্রীয় সহ সভাপতি সাংবাদিক  জুয়েল সাদত প্রমুখ

বিদায়ী সভাপতি কাজী আসিফ সুকন ও আনোয়ার হোসেন সেন্টুকে সম্মামনা ক্রেস্ট প্রদান করেন ডা: মুরাদ ঠাকুর ও প্রকৌশলী ইকবাল হায়দার।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম