শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

সিনিয়রদের সেবায় গোল্ডেন এজ হোম কেয়ার এখন এস্টোরিয়ায়

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১৮ ডিসেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ১৮১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সিনিয়রদের সেবায় গোল্ডেন এজ হোম কেয়ার এখন এস্টোরিয়ায়

বয়জেষ্ঠ্যদের সেবায় আরও একধাপ এগিয়ে গোল্ডেন এজ হোম কেয়ার। বয়স্কদের সেবার ব্রত নিয়ে গত শুক্রবার ১৫ ডিসেম্বর এস্টোরিয়ার প্রাণকেন্দ্র ৩১ স্ট্রিটের উপর গোল্ডেন এজ হোম কেয়ারের ৭ম শাখা উদ্বোধন হলো। অফিসটি ৩৬-০৭ ৩১ স্ট্রিটের উপর জালালাবাদ ভবনে অবস্থিত। এ দিন বাদ জুম্মা মিলাদ মাহফিল ও সংক্ষিপ্ত আলোচনার পর অফিসটি উদ্বোধন কনে প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট ও আজকাল সম্পাদক শাহ নেওয়াজ। উদ্বোধনী বক্তৃতায় তিনি বলেন, শুধূমাত্র আর্থিক বিবেচনা করে এই শাখাটি আমরা চালু করছি না। এই এলাকায় প্রচুর বাংলাদেশি প্রবাসীরা বসবাস করেন। তাদের ঘরের কাছে আমরা সেবা নিয়ে আসছি। হোম কেয়ার পেশায় দক্ষ একদল কর্মি এখানে কাজ করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যেও মধ্যে উপস্থিত ছিলেন সাপ্তাহিক আজকালের ব্যবস্থাপনা সম্পাদক রানো নেওয়াজ, জেবিবিএ’র সভাপতি হারুন ভূঁইয়া,ফোবানার কর্মকর্তা শরাফত হোসেন বাবু,সাপ্তাহিক আজকালের মার্কেটিং হেড আবু বকর সিদ্দিক, সাংবাদিক বেলাল আহমেদ, অনিক রাজ, লায়ন আবুল কাশেম, বদরুদ্দোজা বাবু, গোল্ডেন এজ হোম কেয়ারের কর্মকর্তা সুলতানা আহমেদ, মামুন বেপারী,শফি উদ্দীন মিয়া,খোকা ও মাসুম।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম