শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

মুক্তির আগেই বক্স অফিসে রণবীরের ‘অ্যানিম্যাল’ ঝড়

বিনোদন ডেস্ক   |   মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ১৩৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মুক্তির আগেই বক্স অফিসে রণবীরের ‘অ্যানিম্যাল’ ঝড়

আর কয়েক দিন পরেই মুক্তি পেতে যাচ্ছে রণবীর কাপুরের ‘অ্যানিম্যাল’ ছবি। আগামী ১ ডিসেম্বর ছবিটির মুক্তি ঘিরে রীতিমতো ঝড় বইছে বক্স অফিসে। শুধু রণবীর নন এই ছবিতে ববি দেওলের লুকও সবার নজর কেড়েছে।

এদিকে শনিবার থেকেই ভারতে ‘অ্যানিম্যালে’র আগাম বুকিং শুরু হয়েছে। বক্স অফিসের হিসেব বলছে, ইতোমধ্যে এই ছবির ঝুলিতে ৬ কোটি ৪০ লক্ষ টাকা। শুধু তাই নয়, ২ লাখের উপরে টিকিটও বিক্রি হয়ে গেছে।

বিশেষজ্ঞরা বলছেন, মুক্তির দিনই (১ ডিসেম্বর) ৫০ কোটির ব্যবসা করবে রণবীরের ‘অ্যানিম্যাল’।

হিংসা-প্রতিশোধ, রক্তাক্ত অতীত-ভবিষ্যতের সঙ্গে প্রেম-ভালোবাসার বন্য গল্পকে ট্রেলারে এমন রোমাঞ্চকরভাবে তুলে ধরেছে ‘অ্যানিম্যাল’, যা দেখে তর সইছে না দর্শকদের। তাই শনিবার থেকে অগ্রীম বুকিং শুরু হতেই তোলপাড় শুরু হয়েছে।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম