শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ডিএসইতে উত্থানের দিনে সিএসইতে পতন

অর্থনীতি ডেস্ক   |   রবিবার, ০৫ নভেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ১৮৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ডিএসইতে উত্থানের দিনে সিএসইতে পতন

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (৫ নভেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক বেড়েছে ৬ পয়েন্ট। পাশাপাশি বেড়েছে অধিকাংশ শেয়ারের দাম। তবে বিপরীত চিত্র দেখা গেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)। এদিন বাজারে কমেছে সূচক ও লেনদেনের পরিমাণ। তবে বেড়েছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম।

ডিএসইর তথ্যমতে, আজ ডিএসইতে ২৯৯টি প্রতিষ্ঠানের ৮ কোটি ৭৭ লাখ ২১ হাজার ১৫৫টি শেয়ার, মিউচ্যুয়াল ফান্ড ও বন্ডের হাতবদল হয়েছে। তাতে ডিএসইতে লেনদেন হয়েছে ৪৭০ কোটি ৫৯ লাখ ৬ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিল ৪৪৩ কোটি ছয় লাখ ৩২ হাজার টাকা। অর্থাৎ দিনের ব্যবধানে লেনদেন বেড়েছে।

ডিএসইতে ১০৬টি কোম্পানির শেয়ারের দাম বৃদ্ধির বিপরীতে কমেছে ৪০টি কোম্পানির শেয়ারের দাম। অপরিবর্তিত রয়েছে ১৫৩টি কোম্পানির শেয়ারের দাম।

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৭ দশমিক ১৮ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৭৫ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস শরীয়াহ সূচক দশমিক ৭৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৫৯ পয়েন্টে এবং ডিএস ৩০ সূচক দশমিক ৩২পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১৩৩ পয়েন্টে।

ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল ফুয়াং ফুডের শেয়ার। দ্বিতীয় অবস্থানে ছিল এমারেল্ড অয়েলের শেয়ার। তৃতীয় অবস্থানে ছিল ইউনিয়ন ইন্সুরেন্স লিমিটেডের শেয়ার। এরপরের তালিকায় রয়েছে ওরিয়ন ইনফিউশন, শমরিতা হাসপাতাল, রয়েল টিউলিপ সি পার্ল, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ, বিচ হ্যাচারি, জেমিনি সি ফুড এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের শেয়ার।

সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ১ দশমিক ৬৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৭১ পয়েন্টে। সিএসইতে ১৪৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৬১টির, কমেছে ৩৩টির ও অপরিবর্তিত রয়েছে ৫২টির।

দিন শেষে সিএসইতে ৬ কোটি ৪ লাখ ৫৬ হাজার ৯৩৫ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের দিন লেনদেন হয়েছিল ১১ কোটি ৯৯ লাখ ৯৫ হাজার ৩৬২ টাকার শেয়ার।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম