শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

কোহিনূর কেমিক্যালের এ্যানুয়াল সেলস এন্ড মার্কেটিং কনফারেন্স

অর্থনীতি ডেস্ক   |   বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩   |   প্রিন্ট   |   ১১৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কোহিনূর কেমিক্যালের এ্যানুয়াল সেলস এন্ড মার্কেটিং কনফারেন্স

‘বিজয়ের প্রত্যয়ে বাধা পেরোই একসাথে’-এ স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার অনুষ্ঠিত হলো কোহিনূর কেমিক্যাল কোম্পানি লিমিটেডের ‘এ্যানুয়াল সেলস এন্ড মার্কেটিং কনফারেন্স-২০২৩’। অনুষ্ঠানটি হোটেল সি প্যালেস, কক্সবাজারে অনুষ্ঠিত হয়।

২০২২-২০২৩ অর্থ বছরের মাঠ ও ব্র্যান্ড পর্যায় যে সব সেলস এন্ড মার্কেটিংয়ের কর্মকর্তা ও কর্মীরা পন্য বিক্রয়ের ক্ষেত্রে ১০০ শতাংশ টার্গেট অর্জন করেছে তাদের সব কর্মকর্তা ও কর্মীদের মধ্যে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক রেজাউল করিম সার্টিফিকেট ও উপহার প্রদান করেন।

কনফারেন্সে পরিচালক-কর্পোরেট এ্যাফেয়াস এম.এ খায়ের, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট-সেলস এন্ড মার্কেটিং এম. জিয়াউল হাফিজ এবং প্রধান কার্যালয়সহ ফিল্ড পর্যায়ের কর্মকর্তা ও কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। কনফারেন্সের শেষে প্রোডাক্ট-নলেজের উপর মাসিক লিখিত পরিক্ষার পুরস্কার এবং র‌্যাফেল-ড্রসহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম