শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

বিএনপিতে যোগ দিলেন সাবেক ২৫ সামরিক কর্মকর্তা

রাজনীতি ডেস্ক   |   রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ২৫৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বিএনপিতে যোগ দিলেন সাবেক ২৫ সামরিক কর্মকর্তা

বিএনপিতে যোগ দিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী, নৌ বাহিনী ও বিমান বাহিনীর ২৫ জন সাবেক কর্মকর্তা। রোববার বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের বরণ করে নেওয়া হয়।

সেনাবাহিনী থেকে যেসব কর্মকর্তা যোগ দিয়েছেন- ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জহুর কমান্ডো-৪, কর্নেল (অব.) আব্দুল হক, লেফটেন্যান্ট কর্নেল (অব.) আইয়ুব, লেফটেন্যান্ট কর্নেল (অব.) হাসিনুর রহমান, লেফটেন্যান্ট কর্নেল (অব.) নওয়াজ, লেফটেন্যান্ট কর্নেল (অব.) মুস্তাফিজ, লেফটেন্যান্ট কর্নেল (অব.) সাঈদ আলম, লেফটেন্যান্ট কর্নেল (অব.) রাশেদ, মেজর (অব.) আজিজ রানা, মেজর (অব.) কোরবান আলী, মেজর (অব.) বজাকিউল, মেজর (অব.) আফাজ, মেজর (অব.) মোরতাজা, মেজর (অব.) ছাব্বির, মেজর (অব.) তানভীর, মেজর (অব.) আল আমিন, মেজর (অব.) মনিরুজ্জামান ও ক্যা (অব.) গনিউল আজম-৪৪ ও লেফটেন্যান্ট ইমরান।

নৌ বাহিনী থেকে যারা যোগ দিয়েছেন- রিয়ার এডমিরাল (অব.) মুস্তাফিজুর রহমান ও কমোডর (অব.) মোস্তফা সহিদ।

বিমান বাহিনী থেকে যারা যোগ দিয়েছেন- এয়ার কমোডর (অব.) শফিক, এয়ার কমোডর (অব.) শাহ শাহে আলম, স্কোয়াড্রন লিডার (অব.) আকতার হাফিজ খান ও স্কোয়াড্রন লিডার (অব.) শফিকুল ইসলাম।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব তথ্য নিশ্চিত করেছেন।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম