নিজস্ব প্রতিবেদক | রবিবার, ০৯ জুলাই ২০২৩ | প্রিন্ট | ৪১৫ বার পঠিত | পড়ুন মিনিটে
টরেন্টো ফোবানা অনুষ্ঠানের জন্য আবুল আজাদ আহবায়ক , বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইলিয়াস মিয়া চেয়াম্যান ও নজরুল ইসলাম মিন্টু প্রধান উপদেষ্টা নির্বাচিত হলেন। গত ৮ জুলাই রোববার কানাডার টরেন্টো শহরের ড্যানফোর্থস্থ আলমানী রেষ্টুরেন্টে অনুষ্ঠিত বাংলাদেশি কানাডিয়ান ফ্রেন্ডশীপ সোসাইটির সভাপতি মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আবুল আজাদের পরিচালনায় এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ফোবানা স্টিয়ারিং কমিটির এক্সিকিউটিভ সম্পাদক শাহ নেওয়াজ,সহসভাপতি কাজি আজম,সাবেক চেয়ারম্যান ও বর্তমান সভাপতিমোহাম্মদ হোসেন খান ও সদস্য নিশান রহিম । সভায় স্টিয়ারিং কমিটি টরেন্টো শহরে ৩৭তম ফোবানা সম্মেলন অনুষ্ঠানের জন্য আহবায়ক আবুল আজাদাদের কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি হস্তান্তর করেন এক্সিিিকউটিভ সম্পাদক শাহ নেওয়াজ।
![]()
![]()
মত বিনিময় সভায় আরও অংশ নেন ১৪তম ফোবানার আহবায়ক মাহবুব রব চৌধুরী,জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড.জসিম উদ্দীন আহমেদ, বাবুল চৌধুরী, এডভোকেট অদিয়া বেগম,মার্জিয়া হক ও শহিদুল হক। উল্লেখ্য আগামী ১-৩ সেপ্টেম্বর ২০২৩ টরোন্টো শহরে ৩৭ ফোবানা সম্মেলন অনুষ্ঠিত হবে।
![]()
![]()