শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

এল সালভাদরে স্টেডিয়ামে পদদলিত হয়ে মৃত বেড়ে ১২

আন্তর্জাতিক ডেস্ক   |   রবিবার, ২১ মে ২০২৩   |   প্রিন্ট   |   ১৫৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

এল সালভাদরে স্টেডিয়ামে পদদলিত হয়ে মৃত বেড়ে ১২

এল সালভাদরের একটি স্টেডিয়ামে ফুটবল ম্যাচ দেখতে গিয়ে পদদলিত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ১২ জনে পৌঁছেছে।

পুলিশের বরাত দিয়ে রোববার বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সালভাদর ফুটবল লিগে আলিয়াজনা ও ফাসের মধ্যকার কোয়ার্টার ফাইনাল ম্যাচ দেখতে সমর্থকরা রাজধানী সান সালভাদরের কাসকাতলান স্টেডিয়ামে জড়ো হওয়ার পর সেখানে পদদলনের ঘটনা ঘটে। এতে আহত হয় শতাধিক মানুষ।

এল সালভাদরের ন্যাশনাল সিভিল পুলিশের (পিএনসি) পরিচালক মরিসিও আরিয়াজা সাংবাদিকদের কাছে ১২ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

স্টেডিয়ামের গেট দিয়ে ঢোকার সময় ফুটবল সমর্থকদের হুড়োহুড়ি এই পদদলনের কারণ হতে পারে বলে প্রাথমিক তথ্যের বরাত দিয়ে বলছে পুলিশ।

কর্তৃপক্ষ জানায়, পদদলনে হতাহতের ঘটনার পর ফুটবল ম্যাচটি স্থগিত করা হয়েছে।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম