শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

সংসদে সাইবার সুরক্ষা আইন সংশোধনে বিল উত্থাপন

জাতীয় ডেস্ক   |   শনিবার, ২৭ জুন ২০২৬   |   প্রিন্ট   |   ৩১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সংসদে সাইবার সুরক্ষা আইন সংশোধনে বিল উত্থাপন

সাইবার সুরক্ষা আইন সংশোধনে শনিবার সংসদে বিল উত্থাপন করা হয়েছে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বিলটি উত্থাপন করেন। বিলে সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বিলুপ্তের প্রস্তাব করা হয়েছে।

ডেপুটি স্পিকার কায়সাল কামালের সভাপতিত্বে কণ্ঠভোটে আইনের খসড়া আইন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটিতে পাঠানো হয়। তিন কার্যদিবসে প্রতিবেদন দেবে কমিটি।

বিলের বিবৃতিতে বলা হয়েছে, সাইবার স্পেসকে নিরাপদ ও সুরক্ষিত রাখতে সাইবার সুরক্ষা আইন, ২০২৬ প্রণীত হয়। এ আইনের ধারা-২০ এ সাইবার স্পেসে জুয়া খেলার বিষয়ে অপরাধ ও দণ্ডের বিধান রয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ইতোমধ্যে জুয়া এবং বেটিং সংক্রান্ত অপরাধ প্রতিরোধে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জুয়া প্রতিরোধ আইন, ২০২৬ বিল এনেছে। তাই সাইবার সুরক্ষা আইন থেকে জুয়ার অংশ বিলুপ্ত করার প্রস্তাব করা হয়েছে।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম