নিজস্ব প্রতিবেদক | বুধবার, ২৫ মার্চ ২০২৬ | প্রিন্ট | ১৮০ বার পঠিত | পড়ুন মিনিটে
নিউইয়র্কের রাজধানী আলবেনীতে উৎসবমুখর পরিবেশে মঙ্গলবার উদযাপিত হলো বাংলাদেশের স্বাধীনতা দিবস। নিউইয়র্ক স্টেটের আইনসভায় (সংসদ) বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে একটি রেজুলেশন গৃহিত হয়। এসেমব্লিওম্যান জেনিফার রাজকুমার ৮ জন এসেমব্লি সদস্য ও স্টেট সিনেটরের পক্ষে তা আইন সভায় উপস্থাপন করেন। তুমুল করতালির মধ্যে তা গৃহিত হয়। এ সময় পুরো আইনসভা ছিল লাল সবুজের পোষাকে লোকে লোকারণ্য। এই রেজুলেশনে স্বাক্ষর করেছেন এসেমব্লি সদস্য কারিনা রয়েস, জেনিফার রাজকুমার, ডেভিড উইপ্রিন, গ্রেস লি,নাদের সায়েগ, সিনেটর জন ল্যু ও সিনেটর নাটালিয়া ফার্ণান্দেজ।
![]()
বাংলাদেশে সোসাইটির ট্রাস্টিবোর্ডের চেয়ারম্যান শাহ নেওয়াজ, সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম ও সাধারন সম্পাদক মোহাম্মদ আলীর নেতৃতে্¦ শতাধিক প্রবাসী বাংলাদেশি এ দিন নিউইয়র্কের আইনসভায় উপস্থিত ছিলেন। নিউইয়র্ক সিটি থেকে ক্যাপিটাল আলবেনিতে তারা বাস ভাড়া করে গমন করেন। তাদের সরব উপস্থিতিতে পুরো ক্যাপিটাল হল ছিল বাংলাদেশময়।
![]()
ইতিহাসের সাক্ষী হতে যারা অংশ নিয়েছিলেন তারা হলেন বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান শাহ নেওয়াজ, সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, সাধারন সম্পাদক মোহাম্মদ আলী, সাবেক ফুটবলার আবু জুবায়ের দারা, জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি বদরুল খান, সোসাইটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মহিউদ্দীন দেওয়ান, কমিউনিটি বোর্ড মেম্বার আমিন মেহেদি,লায়ন আহসান হাবিব, সহ সভাপতি কামরুজ্জামান কামরুল, উপদেষ্টা আতাউল আলম, ফোবানার কর্মকর্তা কাজী আজম, উপদেষ্টা নাঈম টুটুল, জাহাঙ্গীর শহীদ সোহরাওয়ার্দি, সৈয়দ আজাদ, নওশেদ হোসেন, শাহ জে চৌধুরী, অনিক রাজ, ও লায়ন আবুল কাশেম, ।