শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ব্রঙ্কসে রিয়েল এস্টেট বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ১৪৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ব্রঙ্কসে রিয়েল এস্টেট বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

নিউইয়র্কের ব্রঙ্কসে এক্সিট রিয়েল্টি ডেকেসি’র উদ্যোগে গত ৯ ফেব্রুয়ারি ‘রিয়েল এস্টেট সেমিনার : বায়ার্স, সেলার্স অ্যান্ড ইনভেস্টার্স’ অনুষ্ঠিত হয়েছে। ব্রঙ্কসের স্টার্লিং—বাংলাবাজার অ্যাভিনিউর এশিয়ান ড্রাইভিং স্কুল পার্টি হলে বাড়ির মালিক, ইনভেস্টর ও বাড়ি ক্রেতাদের জন্যই মূলত এই সেমিনারের আয়োজন করা হয়।

 

সেমিনারে কিভাবে বাড়ি কেনা যায়, বাড়ির মালিক হলে কীভাবে রিয়েল এস্টেট ইনভেস্টর হওয়া যায়, ট্যাক্স রিটার্ন, লোন, ইন্সপেকশান, লিগাল ম্যাটার ইত্যাদি বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্যসহ পরামর্শ প্রদান করা হয়।
রিয়েলেটর সাইদুর রহমান লিঙ্কনের পরিচালনায় এ হাউজিং সেমিনারে তথ্যভিত্তিক বক্তব্য রাখেন সিপিএ আহাদ আলী, অ্যাটর্নি হাসান মালিক, চেজ ব্যাংকের লোন অফিসার সিন্থিয়া খান, রিয়েলেটর আশিক হৃদয়, লোন অফিসার কার্লোস ও হোম ইন্সপেক্টর ইমরান। সকলের জন্য উম্মুক্ত এ সেমিনারে প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম