নিজস্ব প্রতিবেদক | সোমবার, ১১ আগস্ট ২০২৫ | প্রিন্ট | ২০০ বার পঠিত | পড়ুন মিনিটে
সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশি কমিউনিটির বার্ষিক বনভোজন রোববার ১০ জুলাই ব্রংকসের ফেরি পয়েন্ট পার্কে অনুষ্ঠিত হলো। হোয়াইট স্টোন ব্রিজের নীচে মনোরম পরিবেশে এ বনভোজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের সদস্য ডা. এনামুল হক। উদ্বোধন করনে ট্রাস্টি বোর্ড সদস্য নাঈম টুটুল ও গেস্ট অনার হিসেবে ছিলেন সোসাইটির প্রেসিডেন্ট আতাউর রহমান সেলিম।
![]()
![]()
ব্রংকসের উদীয়মান এ সংগঠনটির অন্যতম সংগঠক কাজি রবিউজ্জামাননের পরিচালনায় কমিউনিটির বিশিষ্ঠ ব্যক্তিবর্গ অংশ নেন। অনুষ্ঠান সঞ্চালনায় তাকে সহযোগিতা করেন মিলিনিয়াম টিভির পরিচালক প্রফেসর আজাদ। প্রায় ৪ শতাধিক প্রবাসী বাংলদেশির উপস্থিতিতে বনভোজনটি পরিণত হয় একখন্ড বাংলাদেশে। অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে যোগ দেন বাংলাদেশ সোসাইটির সিনিয়র সহসভাপতি মহিউদ্দীন দেওয়ান,কার্যকরি সদস্য হারুন চেয়ারম্যান, ট্রাস্টি বোর্ড সদস্য জুনেদ চৌধুরী,কমিউনিটি একটিভিস্ট ইঞ্জিনিয়ার আব্দুল খালেক, মাহবুবুল আলম,,মোঃ দেওয়ান, আব্দুস শহিদ,শেখ জামাল হোসেন,হেলাল চৌধুরী, শামীম আহমেদ, জাকারিয়া, খবির উদ্দীন ভূঁইয়া, হাসান আলী,রেজোয়ানা রাজ্জাক সেতু, সাংবাদিক শেখ শফিক, আকতারুজ্জামান চৌধুরী ও নাটোরের আব্দুল খালেক।
![]()
এ বনভোজনে ছিল আকর্ষনীয় র্যাফেল ড্র। এরমধ্যে এয়ার টিকেট, টেলিভিশন, ল্যাপটপ ও এয়ারকন্ডিশনার সহ বিভিন্ন পুরস্কার অন্যতম। বনভোজন কমিটিতে কনভেনর বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, চীফ কোঅর্ডিনেটর খবির উদ্দীন ভূঁইয়া ও সদস্য সচিব হিসেবে আলতাফ হোসেন দায়িত্ব পালন করেছেন। এ বনভোজনে যোগদানের জন্য সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ ও সাধারন সম্পাদক কাজি রবিউজ্জামান সকলকে ধন্যবাদ জানিয়েছেন।
![]()