শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

শাহজালালে দুই কেজি স্বর্ণসহ যাত্রী ও হেল্পলাইন স্টাফ আটক

অপরাধ ডেস্ক   |   মঙ্গলবার, ১৭ জানুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   ১১২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শাহজালালে দুই কেজি স্বর্ণসহ যাত্রী ও হেল্পলাইন স্টাফ আটক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ২ কেজি স্বর্ণসহ একজন হেল্পলাইন স্টাফ এবং একজন যাত্রীকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন। রোববার সন্ধ্যা ৭টায় বিমানবন্দরের গ্রীন চ্যানেল পার হওয়ার পর এপিবিএনের গোয়েন্দা দল তাদের দুজনকে আটক করে। এ সময় তাদের কাছে ১৬টি সোনার বার এবং ৯৯ গ্রাম গয়নাসহ ১৯৫৫ গ্রাম সোনা উদ্ধার করা হয়।

এয়ারপোর্ট আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক জানান, সন্ধ্যা ৭টায় দুবাই থেকে আসা এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে জুয়েল (৩০) নামে এক যাত্রী বিমানবন্দরে অবতরণ করেন। এ সময় আগে থেকে ফোনে যোগাযোগ করে রাখা হেল্পলাইন স্টাফ আমজাদের (৩৭) সঙ্গে দেখা করেন। ৪ নম্বর এরাইভাল লাগেজ বেল্টের কাছে আমজাদের কাছে একটি কালো রংয়ের পাওয়ার ব্যাংক এবং টেপে মোড়ানো স্বর্ণের ৪ পিস বার দেন। এ সময় জুয়েলের কাছে আরও ২টি স্বর্ণের বার ও ৯৯ গ্রাম গয়না ছিল।

জুয়েল দুবাই প্রবাসী। কুমিল্লার দাউদকান্দিতে তার বাড়ি। তার পাসপোর্ট যাচাই করে ৭০ বার আসা-যাওয়ার রেকর্ড পাওয়া গেছে। হেল্পলাইন স্টাফ আমজাদ হোসেনের (৩৭) বাড়ি গাজীপুরের পুবাইলে।

অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক জানান, অভিযুক্তদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, এর আগেও তারা একই পদ্ধতিতে সোনা চোরাচালান করেছেন। এক সপ্তাহ আগের একটি চোরাচালানে সহযোগিতা করায় আমজাদ ২০ হাজার টাকা পেয়েছিলেন। অভিযুক্ত আসামিদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলার প্রক্রিয়া চলছে।

যাত্রী জুয়েল এবং হেল্পলাইন স্টাফ আমজাদকে জিজ্ঞাসাবাদে জানা যায়, দুবাইয়ে অবস্থানরত কবির নামে একজন বাংলাদেশি প্রবাসীর কাছ থেকে তিনি এই স্বর্ণ সংগ্রহ করেন। ঢাকা পর্যন্ত পৌঁছে দিতে পারলে মোটা অংকের টাকা পাওয়ার কথা তার। সেজন্যই তিনি বিমানবন্দরে কর্মরত হেল্পলাইন স্টাফ আমজাদের সঙ্গে যোগাযোগ করেন এবং এই স্বর্ণ চোরাচালানের পরিকল্পনা করেন।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম