ডেস্ক রিপোর্ট | সোমবার, ১৪ অক্টোবর ২০২৪ | প্রিন্ট | ২৮৬ বার পঠিত | পড়ুন মিনিটে
বাংলাদেশের জনপ্রিয় টিভি চ্যানেল একাত্তর টেলিভিশনের যুক্তরাষ্ট্র ব্যুরোর দায়িত্ব নিয়েছেন
লেখক , সাংবাদিক ইমরান আনসারী। ১০ ই অক্টোবর থেকে তিনি চ্যানেলটির সিনিয়র ষ্পেশাল
করসপন্ডেন্ট হিসেবে কাজ শুরু করেছেন। ইতোপূর্বে ইমরান আনসারী দৈনিক সমকাল, ভারতের তারা
নিউজ, বৈশাখি টেলিভিশন, দিগন্ত টেলিভিশন, একুশে টেলিভিশনে কাজ করেছেন।
সাংবাদিকতার পাশাপাশি তিনি বর্তমানে শিক্ষকতা করছেন যুক্তরাষ্ট্রের ওয়েষ্ট ক্যারোলাইনা
ইউনিভার্সিটিতে। এছাড়াও বর্তমানে তিনি ইনফরমেশন সিষ্টেম ও কমিউনিকেশনের উপর পিএইচডি
করছেন যুক্তরাষ্ট্রের প্যানসেলভিনিয়ার বিখ্যাত রবার্ট মরিস ইউনিভার্সিটিতে। তিনি আনসারী
একাডেমি ইউএসএ— প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট ও বাংলাদেশ ইনষ্টিটিউট অব ডেভেলপমেন্ট এন্ড
সিকিউরিটি ষ্টাডিজ —এর পরিচালক।