শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

বন্যার্তদের পাশে নিউইয়র্ক বাংলাদেশি লায়ন্স ক্লাব

আহসান হাবিব   |   শনিবার, ১২ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ২৪১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বন্যার্তদের পাশে নিউইয়র্ক বাংলাদেশি লায়ন্স ক্লাব

নিউ ইয়র্ক বাংলাদেশী আমেরিকান লায়ন্স ক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো গত ৮ই অক্টোবর ২০২৪ জ্যাকসন হাইটস এর নবান্ন রেস্টুরেন্টের পার্টি হলে। ক্লাব সভাপতি লায়ন রকি আলিয়ান এর সভাপতিত্বে উক্ত সভায় লায়ন্স ডিস্টিক্ট ২০—আর ২ এর গভর্নর লায়ন টেরি পালাদিনী , ফার্স্ট ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন আসেফ বারী এম জি এফ , কেবিনেট সেক্রেটারি লায়ন জে এফ এম রাসেল নিউ ইয়র্ক ফিনান্সিয়াল লায়ন্স ক্লাবের সভাপতি লায়ন সিড বামগার্টেন ,ব্রঙ্কস লায়ন্স ক্লাবের সভাপতি ও জোন চেয়ার লায়ন সাইফুল ইসলাম ,রিজিওন চেয়ার ও পাস্ট প্রেসিডেন্ট লায়ন শাহ নেওয়াজ পি এম জি এফ ,জোন চেয়ার ও পাস্ট প্রেসিডেন্ট লায়ন মুহাম্মাদ সায়ীদ পাস্ট প্রেসিডেন্ট লায়ন আহসান হাবীব। ক্লাব সার্ভিস চেয়ারপারসন লায়ন আবদুর রাশিদ বাবু ও ক্লাব মার্কেটিং চেয়ারপারসন লায়ন আলমগীর খান আলম।

সভায় লায়ন্স গভর্নর লায়নস ক্লাবের উদ্দেশ্য ও সেবার পরিধি ও মেম্বারশিপ বর্ধিতকরণ নিয়ে বিস্তারিত আলোচনা করেন ও নিউ ইয়র্ক বাংলাদেশী আমেরিকান লায়ন্স ক্লাবের সর্বোচ্চ সদস্য স্পনসরদের মধ্যে লায়ন পিন হস্তান্তর করেন। এছাড়াও সভায় বিগত লায়ন্স বিগত ক্লাবের ইনস্টলেশন সেরিমনির পর্যালোচনা ও আয় বায়ের হিসাব উপস্থাপন করা হয়। সেই সাথে লায়ন্স হোয়াটস্যাপ গ্রুপ ও ক্লাব বাইলস নিয়েও আলোচনা হয়। সভায় বাংলাদেশে অতি সম্প্রতি ভয়াবহ বন্যার ক্ষতিগ্রস্থদের জন্য এই পর্যন্ত তিন হাজার ডলারের একটি তহবিল উত্তোলনের ব্যাপারে অবহিত করা হয়। সভায় সাধারণ সদস্যরা একটি সফল অভিষেক অনুষ্ঠানের জন্য অভিষেক উদযাপন কমিটির চেয়ারম্যান লায়ন রানো নেওয়াজ ,কনভেনার লায়ন মশিউর রহমান ও সদস্য সচিব লায়ন গোলাম এন হায়দার মুকুট সহ সবার প্রশংসা করেন।

সভায় ক্লাব ডিরেক্টরদের মধ্যে লায়ন রানোআমেনা নেওয়াজ এম জি এফ ,লায়ন নুরুল আজিম ,এ কে এম ডালিম ,লায়ন চৌধুরী আবুল কাশেম, লায়ন এ এফ এম মেসবাহুজ্জামান ,লায়ন মোস্তফা অনিক রাজ্ , লায়ন মোঃ জাকির হোসেন জুয়েল ,লায়ন মোঃ এ বি সিদ্দিক ।

সভায় আরো যারা উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট লায়ন হাসান জিলানী ,লায়ন মোঃ রুহুল আমিন ও লায়ন মশিউর রহমান ,ট্রেজারার ফেমড রকি ,জয়েন্ট সেক্রেটারি লায়ন আনিসুল ইসলাম টনি ও গোলাম এন হাইডের মুকুট। মেম্বারশিপ চেয়ার লায়ন আহমেদ সোহেল ,টেইল টুইস্টার লায়ন জাহাঙ্গীর জয় ,লায়ন টেমার লায়ন আসাদ চৌধুরী। আরো উপস্থিত ছিলেন লায়ন মনোয়ারুল ইসলাম ,লায়ন মিজানুর রহমান ,লায়ন লিটু আনাম ,লায়ন কামরুল ইসলাম ,লায়ন ফাহাদ সোলাইমান ,লায়ন আসিফ ইকবাল ,লায়ন রিমন ইসলাম ,লায়ন কাজী নাহার ,লায়ন শাহ শহিদুল হক ,লায়ন আতাউর রহমান সেলিম ,লায়ন মোঃ আলী ,লায়ন মোঃ কামরুজ্জামান ,লায়ন কাজী আজম। নৈশ ভোজের মাধ্যমে সভার সমাপ্তি হয়।

 

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম