শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নিউইয়র্কে শেখ হাসিনার ৭৮তম জন্মদিন উদযাপন

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ১৬৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নিউইয়র্কে শেখ হাসিনার ৭৮তম জন্মদিন উদযাপন

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উদ্যোগে নিউইয়র্কে জ্যাকসন হাইটসে নবান্ন পার্টি হলে উৎসব মুখর পরিবেশে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার ৭৮ তম জন্মদিন উদযাপন করা হয়েছে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড.সিদ্দিকুর রহমান এবং সভা পরিচালনা করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল হামিদ। নিউইয়র্কের নবান্ন পার্টি হলে গত শুক্রবার এ জন্মদিন পালন করা হয়।

ড. সিদ্দিকুর রহমান তার বক্তব্যে বলেন, “মাননীয় নেত্রীর জন্মদিনে আমরা শপথ নিলাম যতদিন পর্যন্ত এই অবৈধ দখলদার সরকারকে ক্ষমতাচ্যুত না করতে পারব এবং নেত্রীকে দেশে ফিরিয়ে না আনতে আসবো ততদিন পর্যন্ত আমরা সংগ্রাম চালিয়ে যাব এটাই হোক আজকের দিনে আমাদের শপথ।”

অনুষ্ঠানের বক্তব্য রাখেন,যুক্তরাষ্ট্র আওযামী লীগের সহ সভাপতি সোলাইমান আলী,সাংগঠনিক সম্পাদক দুরুদ মিয়া রনেল,সাংগঠনিক সম্পাদক তারিকুল হায়দার চৌধুরী, শ্রমও বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন, অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক শরীফ কামরুল আলম হিরা,নিউইযর্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি রফিকুর রহমান,নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরী, কেন্দ্রীয় যুবলীগের ঢাকা উত্তর সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হোসেন, গাজীপুর মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হালীম সরকার, যুক্তরাষ্ট্রের কার্যনির্বাহী সদস্য সাহানারা রহমান,ভার্জিনিয়া স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিআই রাসেল, যুক্তরাষ্ট্র পশ্চিম এর সভাপতি ডাক্তার মোঃ রবি,ব্রুকলিন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির উপআন্তর্জাতিক বিষয়ক সম্পাদক গাজী ওয়াহিদুজ্জামান লিটন,কেন্দ্রীয় যুবলীগ নেতা সাখাওয়াত হোসেন চঞ্চল,নিউইযর্ক মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এম উদ্দিন আলমগীর,,মুস্তাইন বিল্লা,সাংগঠনিক সম্পাদক মাহফুজুল হক হায়দার, যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগের সভাপতি শাহনাজ মমতাজ,সহ সভাপতি নুরনাহার আলম, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইকবাল হোসেন,সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, যুক্তরাষ্ট্র যুবলীগ নেতা সেবুল মিয়া,রহিমুজ্জামান সুমন,যুবলীগ নেতা,বাহার উদ্দিন সবুজ,ছাত্রলীগ নেতা হৃদয়।এছাড়া অনুষ্ঠানে অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি সোলায়মান আলী।

শেখ হাসিনা ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের মধুমতি নদী বিধৌত টুঙ্গীপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছার জ্যেষ্ঠ সন্তান এবং আওয়ামী লীগের সভাপতি তিনি।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম