শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গিয়াস আহমেদের নেতৃত্বাধীন ফোবানার ৩৯তম কনভেনশন নিউইয়র্কে

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ১৪২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গিয়াস আহমেদের নেতৃত্বাধীন ফোবানার ৩৯তম কনভেনশন নিউইয়র্কে

২০২৫ সালে গিয়াস আহমেদের নেতৃত্বাধীন ফোবানা অনুষ্ঠিত হবে নিউইয়র্কে। তার নেতৃত্বাধীন ৩৮তম ফোবানার কনভেনশন লেবার ডে উইকেন্ডে গত ৩০আগষ্ট থেকে ১ সেপ্টেম্বর লাগোর্ডিয়া মেরিয়ট হোটেলে অনুষ্ঠিত হয়। কনভেনশনের শেষ দিনে গিয়াস আহমেদ ঘোষণা দেন আগামী বছর ৩৯তম ফোবানা সম্মেলন নিউইয়র্কেই অনুষ্ঠিত হবে

গত ৩০ আগষ্ট শুক্রবার সন্ধ্যায় ফিতা কেটে ও বেলুন উড়িয়ে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নিউইয়র্কে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হুদা। সম্মেলনের সদস্য সচিব ফাহাদ সোলায়মানের উপস্থাপনায় উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তৃতা দেন ফোবানা স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান গিয়াস আহমেদ।


সম্মেলনের আহবায়ক আসেফ বারী টুটুল এই আয়োজনে উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানিয়ে স্বাগত বক্তব্য দেন। অনুষ্ঠানে মেয়র অফিসের প্রধান প্রশাসনিক কর্মকর্তা মীর বাশারসহ উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তিনি অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন। সম্মেলনের অনুষ্ঠানসূচিতে ছিল সেমিনার, আলোচনা, কাব্য জলসা, ফ্যাশন শো, রকমারী স্টল ও দেশ এবং প্রবাসের শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক পরিবেশনা।

সমাপনী দিনে জনপ্রিয় ব্যান্ড সঙ্গীত শিল্পী প্রমিথিউসের বিপ্লব, ফিডব্যাকের লুমিন, আঁখি আলমগীর, বাউল শিল্পী লায়লা, কৃষ্ণা তিথি, শাহ মাহবুব, শামীম সিদ্দিকী, ত্রিনিয়া হাসান, রিয়া, আমানত হোসেন আমান প্রমুখ সংগীত পরিবেশন করেন। সম্মেলনের শেষদিনে বেশ কয়েকজনকে সম্মাননা প্রদান করা হয়। ফোবানাকে সাইটেশন প্রদান করেন অ্যাসেম্বলি মেম্বার জেসিকা গঞ্জালেস রোহাস। এছাডা বিশিষ্ট জনদের সাইটেশন প্রদান করেন অ্যাসেম্বলি মেম্বার জেনিফার রাজকুমার এবং কুইন্স বরো প্রেসিডন্ট ডনোভান রিচার্ড।

মিয়া মোহাম্মদ দুলাল ও জাহাঙ্গীর আলম জয়ের উপস্থাপনায় সমাপনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফোবানা স্টিয়ারিং কমিটির নির্বাহী সেক্রেটারি দেওয়ান এ আজিম জুয়েল, প্রধান উপদেষ্টা ডা. মাসুদুর রহমান, অ্যাটর্নি মিজানুর রহমান, ডা. আব্দুস সবুর, ডা. রহমান মুক্তা, ডা. বর্ণালী হাসান, জাকারিয়া মাসুদ জিকো, লায়ন রকি আলিয়ান, লায়ন জেএফএম রাসেল, দুলাল বেহেদু, মুহাম্মদ মনিরুল ইসলাম, তারেক হাসান খান,অ্যাটর্নি মঈন চৌধুরী, মুহাম্মদ কাদের শিশির, কাজি তোফায়েল ইসলাম, তৈমুর জাকারিয়া, কাজি ওয়াহিদ এলিন, আলমগীর খান আলম, নাফিউল ইসলাম পাননা, সোহরাব হোসেইন, মুহাম্মদ মহসীন, মিয়া আলীম পাখি, সৈয়দ গাওসুল আজম, সাইদ রহমান সাইদ, হাবিবুর রহমান সেলিম রেজা, মুনমুন হাসিনা বারী, নুসরাত আহমেদ নীপা, সৈয়দ এ আর ফারুক, শাহিনুর রহমান বিপ্লব, ডা. চৌধুরী সারোয়ার হাসানসহ বিশিষ্টজনেরা।
১ সেপ্টেম্বর সমাপনী অনুষ্ঠানে গিয়াস আহমেদ ঘোষণা দেন আগামী বছর ৩৯তম ফোবানা সম্মেলন নিউইয়র্কেই অনুষ্ঠিত হবে বলে ।

 

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম