বাংলাদেশে সাম্প্রতিক ছাত্র জনতার ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে স্বৈরাচার হাসিনা সরকারের পতন উপলক্ষে বৈষম্যবিরোধী প্রবাসী সচেতন নাগরিক সমাজ ইউএসএ ব্যানারে এক সংক্ষিপ্ত আলোচনা দু’আ ও বিজয় উদযাপন পালিত হয়েছে জাকসন হাইটসে অবস্থিত স্বনামধন্য আইটি স্কুল -আইডাটাকোর ইনফোটেক এর হল রুমে| মুষলধারে বৃষ্টি উপেক্ষা করে এই আয়োজনে অংশগ্রহণ করেন বেশ কিছু বৈষম্যবিরোধী প্রবাসী সচেতন নাগরিক সমাজ ইউএসএ এর প্রতিনিধি. বৈষম্যবিরোধী প্রবাসী সচেতন নাগরিক সমাজের পক্ষ থেকে যুক্তরাষ্ট্র ডিপার্টমেন্ট অব এডুকেশনের স্বনামধন্য সিনিয়র আইটি বিশেষজ্ঞ লায়ন আহমেদ সোহেল এবং বাংলাদেশী আমেরিকান পুলিশ এসোসিয়েশন ( BAPA) বাপার সেক্রেটারি ও বিশিষ্ট কমিউনিটি এক্টিভিস্ট জনাব রাসিক মালিকের উদ্যোগে আয়োজিত এই সংক্ষিপ্ত আলোচনা সভা ও দুআ মোনাজাতে উপস্থিত সকলে সাম্প্রতিক ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করেন! সংক্ষিপ্ত আলোচনায় বৈষম্যবিরোধী প্রবাসী সচেতন নাগরিক সমাজ ইউএসএ এর অন্যতম মুখপাত্র লায়ন আহমেদ সোহেল ও রাসেক মালিক ছাত্র জনতার স্বতঃস্ফূর্ত আন্দোলনে স্বৈরাচার অবৈধ হাসিনা সরকারের পতনে সন্তুষ্টি ও আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি এই ঐতিহাসিক আন্দোলনে নিহত ও আহত সকল ছাত্রজনতার ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে আর্থিক সাহায্য ও সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার জন্য সকল প্রবাসীকে আন্তরিকভাবে অনুরোধ জানান! এই অরাজনৈতিক প্লাটফর্মের অন্যতম মুখপাত্র জনাব রাসিক মালিক ভবিষ্যতেও সকল প্রকার বৈষম্যের ব্যাপারে প্রবাসে থেকে সদা সোচ্চার থাকার অঙ্গীকার ব্যাক্ত করেন ! বৈষম্যবিরোধী প্রবাসী সচেতন নাগরিক সমাজ ইউএসএ এর এই সক্ষিপ্ত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ জনাব আব্দুস সবুর , নিউ ইয়র্ক প্রেস ক্লাবের প্রেসিডেন্ট সাংবাদিক মনোয়ারুল ইসলাম , আইটি বিশেষজ্ঞ মো জালাল উদ্দিন , জিয়াউল হক জিয়া , হাবিবুল বাহার চৌধুরী , মেসবাউল হক মো তরিকুল ইসলাম , মো তারেক , সাথী, মিরাজ সহ আরও অনেকেই! প্রেস বিজ্ঞপ্তি