নিজস্ব প্রতিবেদক | শনিবার, ০৩ আগস্ট ২০২৪ | প্রিন্ট | ৩২৪ বার পঠিত | পড়ুন মিনিটে
প্রবাসী উল্লাপাড়া এসোসিয়েশনের জাকজমকপূর্ন বনভোজন অনুষ্ঠিত হলো। গত ২৮ জুলাই রোববার এস্টোরিয়া পার্কে এ বনভোজন অনুষ্ঠিত হয়। র্যাফেল ড্র, মহিলাদের পিলো ও পুরুষদের হািঁড় ভাঙ্গা খেলা ছিল আর্কষনীয় ইভেন্ট। প্রবাসী উল্লাপাড়াবাসী ও কমিউনিটি নেতৃবৃন্দ সহ ২ শতাধিক মানুষ এতে অংশ নেয়। দুপর ১২টা থেকে বিকেল ৬টা পর্যন্ত প্রবাসী উল্লাপাড়াবাসী গানবাজনা, কৌতুক ও খেলাধুলার মাধ্যমে মাতিয়ে রেখেছিল এস্টোরিয়া পার্ক।
![]()
এ বনভোজনকে সফল করতে উল্লাপাড়া এসোসিয়েশন একটি আহবায়ক কমিটি গঠন করেছিল। এতে নাসিমুল গনি টিপু আহবায়ক, মোহাম্মদ আব্দুল খালেক প্রধান উপদেষ্টা ও শফিকুল ইসলাম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। সমন্বয়কের দায়িত্ব পালন করবেন সংগঠনের সভাপতি এসএম হাসান আলী, সাবেক সভাপতি আরিফ হোসেন ও সাধারন সম্পাদক রুবেল হাসান মুন্সী। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি মনোয়ারুল ইসলাম, নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের সাবেক সভাপতি আতাউল আলম, সাবেক সাধারন সম্পাদক মোহাম্মদ কাশেম, সাধারন সম্পাদক আশরাফুজ্জামান, সিরাজগঞ্জ জেলা সমিতির সভাপতি আব্দুর রৌফ লেবু, এটর্নি বরিস লাজারভ ও টেরি গনজারেম। সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে ছিলেন রিয়েলটর নজরুল ইসলাম,তানজিল আহমেদ আরিফ,আব্দুল হালিম,রেজাউল খান,আকবর আলী, তাপিস আহমেদ, শফিকুল ইসলাম, তারিন আহমেদ, জামাল পাটোয়ারি, আবুল কালাম ও জাহিদুল ইসলাম।
![]()
![]()