শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

১৬ জুলাই নিউইয়র্ক বাংলাদেশি লায়ন্স ক্লাবের নির্বাচন

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২৯ জুন ২০২৪   |   প্রিন্ট   |   ১৮১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

১৬ জুলাই নিউইয়র্ক বাংলাদেশি লায়ন্স ক্লাবের নির্বাচন

 

আগামী ১৬ জুলাই নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হবে। ৩০ জুন সদস্য পদ নবায়ন ও নতুন সদস্য পদ গ্রহনের শেষ দিন। ৮ জুলাই ভোটার তালিকা প্রকাশ করা হবে। বর্তমানে ক্লাবের মোট সদস্য সংখ্যা ১৩৩ জন। এই ক্লাব যুক্তরাষ্ট্রে দ্বিতীয় বৃহত্তম লায়ন্স ক্লাব হিসেবে স্বীকৃতি পেয়েছে। জ্যাকসন হাইটস্থ নবান্ন পার্টি সেন্টারে অনুষ্ঠিত নির্বাচনে ২০২৪—২০২৫ সালের জন্য কমিটি গঠিত হবে। গত বুধবার সংগঠনের সভায় এ সিদ্ধান্ত গৃহিত হয়। এতে সভাপতিত্ব করেন সভাপতি শাহ নেওয়াজ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাধারন সম্পাদক জেএফএম রাসেল। বিভিন্ন বিষয়ের ওপর আলোচনায় অংশ নেন আহসান হাবিব, মোহাম্মদ সাইয়িদ, এফইএমডি রকি মোহাম্মদ আজাদ, হাসান জিলানী, এস আলম,আকাশ রহমান, অনিক রাজ, আব্দুর রশীদ, আবুল কাশেম, এএসএম উদ্দীন পিন্টু, আহমেদ সোহেল,মশিউর রহমান মজুমদার, সেজার রহমান, গোলাম হায়দার মুকুট, কামরুল ইসলাম, জাকির হোসেন ও মনোয়ারুল ইসলাম।


লায়ন্স ক্লাবের নির্বাচন পরিচালনার জন্য সাবেক সভাপতি মোহাম্মদ সাইয়িদকে প্রধান নির্বাচন কমিশনার করে ৫ সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। এ কমিশনের অন্য সদস্যরা হলেন আহসান হাবিব,মোহাম্মদ মতিউর রহমান, মোহাম্মদ আলী ও এটর্নি মঈন চৌধুরী। এ ছাড়া আগামী ১২ জুলাই লায়ন্স ক্লাবের সাধারন সভা অনুষ্ঠিত হবে।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম