নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪ | প্রিন্ট | ১৫৯ বার পঠিত | পড়ুন মিনিটে
সামারের ছুটিতে প্রত্যেক ছাত্রছাত্রী ১২০ ডলার করে পাবে। নিউইয়র্ক স্টেট পাবলিক ও চার্টার স্কুলের ছাত্রছাত্রীদের পরিবার গ্রীষ্মকালীন স্কুল ছুটিতে খাবারের জন্য ইলেকট্রনিক বেনিফিট ট্রান্সফার (ইবিটি) কর্মসূচির অধীনে প্রতি শিশু এ অর্থ পাবে। যোগ্য শিশু যারা নিউইয়র্ক পাবলিক স্কুলে পড়ে তারা ২০২৪ সালে গ্রীষ্মকালীন ইবিটি কার্ডে ১২০ ডলার পাবে এবং স্বয়ংক্রিয়ভাবে যোগ্য তারা প্রথমে সুবিধা পাবে। বেনিফিট ঘোষণার পর যোগ্য পরিবারকে একটি চিঠি পাঠানো হবে। স্কুলে বিনমিূল্যে যারা মধ্যাহ্নভোজের যোগ্য বা পেয়ে আসছে তারাই এ আর্থিক সুবিধা পাবে। মেডিকেডে নথিভুক্ত শিশুরা মেডিকেড কার্ডে এই ১২০ ডলার অর্থ দেখতে পাবে। গত স্কুল বছরে যারা খাদ্য সুবিধা কার্ডে মহামারির ত্রাণ তহবিল পেয়েছেন, তাদের জন্য একই কার্ডে অর্থ যোগ করা হবে। এ সুবিধা পাওয়ার জন্য পরিবারকে আবেদন করতে হবে না। ২ সদস্যের পরিবারের আয় প্রতিমাসে ৩ হাজার ১ শত ৫২ ডলারের নীচে থাকলে এ অর্থ পাবার যোগ্য বলে বিবেচিত হবে।। ৪ সদস্যের পরিবারের আয় থাকতে হবে প্রতিমাসে ৪৮১০ ডলার বা তার নীচে। গত বুধবার ২৬ জুন থেকে নিউইয়র্ক সিটির স্কুলগুলো সামারের ছুটি শুরু হয়েছে। কিন্ডার গার্ডেন থেকে ১২ গ্রেড পর্যন্ত ছাত্রছাত্রীরা এ সুবিধা পাবে। মধ্য জুলাই থেকে এ অর্থ দেয়া শুরু হবে।
বেনিফিট কার্ডটি পরিবারের জন্য যে কোনো খাবার কেনার জন্য ব্যবহার করা যেতে পারে, যেমন—ফল এবং শাকসবজি, মাংস, হাঁস—মুরগি এবং মাছ, দুগ্ধজাত পণ্য, রুটি এবং সিরিয়াল। অন্যান্য খাবার যেমন—জলখাবার এবং নন—অ্যালকোহলযুক্ত পানীয় এবং বীজ এবং গাছপালা, যা পরিবারের খাওয়ার জন্য খাদ্য তৈরি করে।
অ্যালকোহল, সিগারেট, তামাক, ভিটামিন, ওষুধ, পরিষ্কারের সরবরাহ, কাগজের পণ্য ও স্বাস্থ্যবিধির আওতায় অখাদ্য আইটেম কিনতে এ অর্থ ব্যবহার করা যাবে না।