শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নিউইয়র্কে বণার্ঢ্য আয়োজনে উদযাপিত হলো আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৪ জুন ২০২৪   |   প্রিন্ট   |   ২১৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নিউইয়র্কে বণার্ঢ্য আয়োজনে উদযাপিত হলো আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী

বণার্ঢ্য আয়োজনে নিউইয়র্কে উদযাপিত হলো আওয়ামী লীগের ৭৫ বছর জন্ম জয়ন্তী উৎসব। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ইতিহাসে এই প্রথম এতও জাকজমকপূর্ন আয়োজনে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে যুক্তরাষ্ট্র আয়োমীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান কতৃর্ক কমিটি পুর্নবিন্যাস ও পুর্নগঠনের পর প্রাণ ফিরে পেয়েছে বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠনটি। তার বহিঃপ্রকাশ পায় রোববার ২৩ জুন জ্যাকসন হাইটসে আওয়ামী লীগের প্রতিষ্ঠার প্লাটিনাম জয়ন্তী অনুষ্ঠানে। ডাইভারসিটি প্লাজায় ট্রাকের ওপর স্থাপিত ডিজিটাল স্ক্রিনে ভেসে উঠছিল আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সময় থেকে শেখ হাসিনার নেতৃত্বাধীন সময়কালের নানা ইতিহাস । ইতিহাসের স্বাক্ষর মাওলানা ভাসানী, বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান, শামসুল হক, মাওলানা আব্দুর রশীদ তর্ক বাগীশ, তাজউদ্দীন আহমেদ ও শেখ হাসিনা সহ অনেক নেতানেত্রীর প্রতিচ্ছবি পর্দায় ভেসে উঠছিল। বেজে উঠছিল ৭ মার্চের বঙ্গবন্ধুর ভাষন। ডাইভারসিটি প্লাজা ছিল আওয়ামী লীগ সর্মথিত নেতা কর্মিদের পদভারে মুখরিত। সবাই জন্ম উৎসবের ব্যাজ পড়ে ও ফেস্টুন হাতে নিয়ে শুভ শুভ জন্মদিন বলে শ্লোগান দিচ্ছিলেন। কেক কেটে নিজ হাতে নেতা কর্মিদের হাতে তুলে দিচ্ছিলেন সভাপতি ড. সিদ্দিকুর রহমানের স্ত্রী সাহানা রহমান। মনিকা রায় চৌধুরীর নেতৃত্বে শিল্পীদের দেশাত্মবোধক গানগুলো সবার মন জয় করে। অনুষ্ঠানের শেষে নেতাকর্মি ও সাধারন মানুষের মাঝে বিরানী বিতরন করা হয়।

 

অনুষ্ঠানের সভাপতি ড, সিদ্দিকুর রহমান বলেন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নিউইয়র্কে ইতিহাস তৈরি করলো। প্রবাসে হাজারো মানুষের উপস্থিতিতে সংগঠনের জন্মদিন উদযাপন এটাই প্রথম। এ জন্য প্রবাসের নেতাকর্মিদের অসংখ্য ধন্যবাদ। অনেক বক্তা বলেন, ড. সিদ্দিকুর রহমানের নেতৃত্বে সংগঠন উজ্জীবিত ও এগিয়ে চলেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউইয়র্কে আসলে কিছু ঘুমন্ত নেতা নামধারী চক্রান্তকারি ষড়যন্ত্রে মেতে উঠেন। এবার তা হতে দেব না। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ তাদের ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করবে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারন সম্পাদক আব্দুস সামাদ আজাদ ও প্রচার সম্পাদক আব্দুল হামিদ। বক্তব্য রাখেন ডা, মাসুদুল হাসান,শামসুদ্দিন আজাদ,লুৎফুর করিম,কাজী কয়েস, সিতাংশু গুহ, মজিবুর রহমান, ইবাদুর রহমান চৌধুরী, দুরুদ মিয়া, তারিকুল হায়দার চৌধুরী, আশরাফ উদ্দীন,নাফিকুর রহমান তুবান, সিরাজ উদ্দীন সরকার, আবুল কাশেম,বদরুজ্জামান পান্না,সাইফুল আলম,এবাদুল হক, শাহ আল শফি আনসারী, হারুনর রশীদ,মাসুদ হোসেন সিরাজী, আশরাফ আলী খান লিটন,সেবুল মিয়া,রায়হান মাহমুদ,,মমতাজ শাহনাজ ,রফিকুর রহমান ও গাজি ওয়াহিদুজ্জামান লিটন।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম