শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সাথে মতবিনিময় যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের

শেখ শফিকুর রহমান,নিউইয়র্ক   |   রবিবার, ০৫ মে ২০২৪   |   প্রিন্ট   |   ১৫৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সাথে মতবিনিময় যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের

যুক্তরাষ্ট্রে সফররত স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাঃ রোকেয়া সুলতানা এমপি ও আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সাথে মতবিনিময় করেছে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ।

গত ২রা মে বৃহস্পতিবার নিউইয়র্কের জ্যাকসন হাইটস নবান্ন রেস্টুরেন্ট পার্টি হলে  অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সভাপতি ড.সিদ্দিকুর রহমান।সাধারন সম্পাদক আব্দুস সামাদ আজাদের পরিচালনায় প্রধান অতিথির ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ রোকেয়া সুলতানা এমপি,প্রধান বক্তা ছিলেন আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

কোরআন তেলওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় পরে বাংলাদেশের জাতীয় সংগীত বাজানো হয় এবং সকল শহীদদের স্মরনে এক মিনিট দাড়িয়ে নীরবতা পালন করা হয়।

অনুষ্ঠানস্থল নিউইয়র্ক মহানগর আওয়ামীলীগ,নিউইয়র্ক স্টেট আওয়ামীলীগ ,যুবলীগ,শ্রমিকলীগ, ছাত্রলীগ,স্বেচ্ছাসেবকলীগ,মহিলা আওয়ামীলীগের নেতা কর্মীদের উপস্থিতে কানায় কানায় পরিপূর্ন হয়ে উঠে মতবিনিময় সভাটি।সভার শুরুর প্রাক্কালে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের অপর অংশের নেতৃবৃন্দরা মতবিনিময় সভায় উপস্থিত হলে সাময়িক টানটান উত্তেজনা বিরাজ করে।যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সভাপতি ড.সিদ্দিকুর রহমানের বুদ্ধিমত্তায় পুরো অনুষ্ঠান শান্তিপুর্ন ভাবে শেষ হয়।অনুষ্ঠানে শুধু স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাঃ রোকেয়া সুলতানা ও ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বক্তব্য রাখেন।উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সহসভাপতি ডাঃ মাসুদুল হাসান,সহসভাপতি শামসুদ্দিন আজাদ,সহসভাপতি লুৎফুল করিম,সাংগঠনিক সম্পাদক আব্দুল হাসিব মামুন,উপদেষ্টা ড.প্রদীপ কর,মালেক খান,সোলায়মান আলী,নিউইয়র্ক মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইমদাদ চৌধুরী,নিউইয়র্ক স্টেট আওয়ামীলীগের সাধারন সম্পাদক শাহীন আজমল,নিউইয়র্ক মহানগর আওয়ামীলীগের সহসভাপতি বাবুল আহমদ, প্রচার সম্পাদক শেখ শফিকুর রহমান,স্বেচ্ছাসেবকলীগ নেতা সৈয়দ কিবরিয়া,যুবলীগ নেতা সিবুল মিয়া,শেখ জামাল হোসেন প্রমূখ।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম