শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

যুবদল নেতা রেজাউল কবির পলকে সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪   |   প্রিন্ট   |   ২২৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

যুবদল নেতা রেজাউল কবির পলকে সংবর্ধনা

নিউইয়র্কে বসবাসরত বৃহত্তর ঢাকাবাসী যুবদল নেতা রেজাউল কবির পলকে সংবর্ধনা দিল। গত বুধবার ১৭ এপ্রিল জ্যাকসন হাইটসের নবান্ন রেষ্টুরেন্টে যুক্তরাষ্ট্র সফররত কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি রেজাউল কবির পলকে এ সংবর্ধনা দেয়া হয়। এতে সভাপতিত্ব করেন গিয়াস উদ্দীন। পরিচালনা করেন কাজি আমিনুল ইসলাম স্বপন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও মুলধারার রাজনীতিক গিয়াস আহমেদ।


অনুষ্ঠানে গিয়াস আহমেদ ছাড়াও বক্তব্য রাখেন বিএনপি নেতা হেলাল খান, বীর মুক্তিযোদ্ধা আজহারুল হক মিলন, কাজি শাখাওয়াত হোসেন আজম, বাছেত রহমান, আবু সাঈদ আহমেদ,মাকসুদুল এইচ চেীধুরী, সাইফুর খান হারুন, মোশাররফ হোসেন সবুজ, জাহাঙ্গীর হাসাইন, খলকু রহমান, আমানত হোসেন আমান, ডিউক খান,আলমগীর হোসেন মৃধা, নুরে আলম,ইমরান রন শাহ, শাহাদত হোসেন রাজু ও ফয়েজ আহমেদ চৌধুরী।
সভায় বক্তারা অবিলম্বে বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি ও তার বিরুদ্ধে আনীত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রীর রোগমুক্তি কামনা করে দোয়া করা হয়েছে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম