শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

রিয়েলটর ইনভেস্টর নুরুল আজিমের ইফতার পার্টি

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ৩১ মার্চ ২০২৪   |   প্রিন্ট   |   ৩৬৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রিয়েলটর ইনভেস্টর নুরুল আজিমের ইফতার পার্টি

নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে পরিচিত মুখ নুরুল আজিম। সামাজিক, আঞ্চলিক ও সাংস্কৃতিক যেকোন অনুষ্ঠানে তার সরব পদচারণা। কুইন্স, ব্রংকস কিংবা ব্রুকলিনের যেকোন অনুষ্ঠানে তার উপস্থিতি নজর কাড়ে। নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের অন্যতম একজন পরিচালক তিনি। আলমগীর খান আলম, আহসান হাবিব ও আব্দুর রশীদ বাবু তার ‘বাডি’। অধিকাংশ কর্মসূচিতে তারা মানিকজোড়। শো টাইম মিউজিকের আলমগীর খান আলমগীরের যেকোন অনুষ্ঠানে তার অবশ্যই থাকা চাই। ব্যক্তিগত জীবনে তিনি একজন রিয়েল স্টেট ইনভেস্টর। মানুষের মধ্যে মিশে থাকা এক ধরনের নেশা।

চট্রগ্রামের সন্তান নুরুল আজিম গত শুক্রবার ২৯ মার্চ কমিউনিটির বিশিষ্ঠ ব্যক্তিবর্গের সন্মানে ইফতারের আয়োজন করেছিলেন। প্রত্যেকটি অঙ্গনের মানুষ এতে অংশ নেয়। উডসাইডের গুলশান ট্যারেসে আয়োজিত অনুষ্ঠানে রোজাদারদের ঢল নেমেছিল। হলে তিল ধারনের ঠাঁই ছিল না। অনেককে দাঁড়িয়ে ইফতার খেতে দেখা গেছে। পুরো অনুষ্ঠানটি ধর্মীয় গাম্ভীর্যে থাকলেও ছবি তোলার বাতিকে পুরো পরিবেশ নষ্ট হয়। অবশ্য কমিউনিটির অধিকাংশ অনুষ্ঠানে ছবি তোলার নামে সৃষ্টি হয় এক বিশৃংখল পরিবেশ। অনুষ্ঠান চলাকালে অতিথিদের ডেকে ডেকে ছবি তোলা ও চিৎকার করায় সভাগুলো গড্ডালিকায় ভেসে যায়। আর উপস্থাকদের বাচালতা অনেকের হাসির খোড়াক ও বিরক্তিতে পরিনত হয়।

ইফতার পার্টিতে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ইমাম আবু জাফর বেগ ও মাওলানা শহিদুল্লাহ। এই ইফতার পার্টিতে অন্যান্যদেও মধ্যে উপস্থিত ছিলেন শাহ নেওয়াজ, গিয়াস আহমেদ,বেবি নাজনীন, ফাহাদ সোলায়মান, কাজি আজম, ফিরোজ আহমেদ,আকাশ রহমান. এম এন মজুমদার, শেফ খলিলুর রহমান, নুরে আলম জিকু, আহসান হাবিব,মাকসুদ চৌধুরী,আতাউর রহমান সেলিম,তারেক হাসান খান,রকি আলিয়ান, জেএফএম রাসেল, সেলিম ইব্রাহিম, হাসান জিলানী, আব্দুল বাতেন, মোহাম্মদ কাশেম, সাইফুল ইসলাম, মোহাম্মদ আকন্দ,সুনীল শুভ রায় প্রমুখ।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম