শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ব্রুকলিনে সাংবাদিক এসোসিয়েশনের উদ্যোগে একুশ উদযাপন

ডেস্ক রিপোর্ট   |   শুক্রবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   ৫৩২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ব্রুকলিনে সাংবাদিক এসোসিয়েশনের উদ্যোগে একুশ উদযাপন
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ আমেরিকান সাংবাদিক এসোসিয়েশন (বাসা) এর উদ্যোগে গত বুধবার ২১ ফেব্রুয়ারী সন্ধ্যায়, ৬১ চার্চ এভিনিউ ব্রুকলিন নিউইয়র্কে, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন  গিয়াস আহমেদ। তিনি এল্ডার হোম কেয়ারের সিইও, প্রাক্তন নিউইয়র্ক স্টেট সিনেটর ক্যান্ডিডেট, ফোবানার চেয়ারম্যান, জেবিবিএ র প্রেসিডেন্ট, আমেরিকা বাংলাদেশ চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট। সম্মানিত অতিথি ছিলেন বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট ও লেখক সাইদ তারেক। বিশেষ অতিথি ছিলেন ব্রুকলিন বেলাল মসজিদের ইমাম ডক্টর মুফতি আনসারুল করিম আজহারী। অনুষ্ঠান সভাপতিত্ব করেন বাংলাদেশ আমেরিকান সাংবাদিক এসোসিয়েসনের সভাপতি শহীদ উল্লাহ কাইছার।
সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ আমেরিকান সাংবাদিক এসোসিয়েশনের সিনিয়র সহ সভাপতি প্রফেসর সৈয়দ আজাদ, পিজিএন এডুকেশন। ফটোগ্রাফার ছিলেন বাংলাদেশ আমেরিকান সাংবাদিক এসোসিয়েশনের সাধারন সম্পাদক আম্বিয়া বেগম অন্তরা। আলোচনায় সবার কথায় উঠে এসেছে, নিজের ভাষা সংস্কৃতি ও ঐতিহ্যকে উপেক্ষা করে কোন ব্যক্তি বা গোষ্ঠি বহুদূর আগাতে পারেনা।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, ব্রুকলিন বেলাল মসজিদের ইমাম ডক্টর মুফতি আনসারুল করিম আজহারী। মোনাজাতে ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনে শাহাদাতবরণকারী সকল শহীদদের আত্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।এছাড়া মোনাজাতে দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি ও কল্যাণ কামনা ও শাহাদাতবরণকারী তাঁর পরিবারের সকল সদস্যের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। অনুষ্ঠানে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গগণ উপস্থিত ছিলেন।
Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম