শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

বিএডিবি’র নতুন কার্যকরি কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

মোহাম্মদ ইসলাম   |   রবিবার, ২১ জানুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   ৩৭৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বিএডিবি’র নতুন কার্যকরি কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

বিএডিবি’র নতুন কার্যকরি কমিটির প্রথম সভা সফলভাবে অনুষ্ঠিত। গত ১৪ ই জানুয়ারি, রবিবার ২০২৪ বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ডেলোয়ার ভ্যালীর নতুন কার্যকরি কমিটির প্রথম সভাটি সংগঠনের সভাপতি ফারহানা আফরোজ পাপিয়ার বাসায় অনুষ্ঠিত হয়। সভায় গঠনমূলক আলোচনাসহ একটি অসাধারণ আনন্দময় পরিবেশের সৃষ্টি হয়েছিল যা সত্যিই প্রশংসণীয়। প্রত্যেক সদস্য তাদের কথা বলা এবং শোনার একটি গনতান্ত্রিক প্রক্রিয়া বজায় রেখে কথা বলছিলেন। এছাড়াও বর্তমান কমিটি মনে করেন যে, তাদের(সদস্যদের) পাশাপাশি তাদের Spouse মিটিং এ  উপস্থিত থেকে সংগঠনের স্বার্থে গঠনমূলক প্রস্তাব এবং সহযোগিতা করতে পারবেন। ফিলাডেলফিয়া সিটি অব লার্জের কাউন্সিল ওম্যান ড. নিনা আহমেদ উক্ত সভায় উপস্হিত থেকে নতুন কমিটিকে অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করেন। তিনি উপস্থিত সকলের উদ্দেশ্যে পারিবারিক সহিংসতা এবং School Bullying সহ আরো কিছু বিষয়ে সচেতন হওয়ার জন্য বলেন এবং এবিষয়ে আমাদের করণীয় কি সে সম্পর্কে একটি চমৎকার অনুপ্রেরণামূলক আলোচনা করেন। পরে বিএডিবি র প্রতিষ্ঠাতা সভাপতি মোজহারুল হক ভিডিও কলের মাধ্যমে একটি আন্তরিক বার্তা সহ নতুন কমিটিকে অভিনন্দন ও শুভ কামনা জানিয়েছেন।বাংলাদেশী রকমারি খাবারের ও আয়োজন ছিলো। এক কথায় যা ছিল অতুলনীয়। সবশেষে ভবিষ্যতে কাজের কিছু গুরুত্বপূর্ন সিদ্ধান্তসহ আনন্দ এবং ভালবাসায় জড়িয়ে থাকা অত্যন্ত সুন্দর ও সফল সভাটি এক পর্যায়ে শেষ হয় এবং সভাপতি ফারহানা আফরোজ সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার ইতি টানেন।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম