শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us
সিরাজগঞ্জ সমিতির কার্যকরি কমিটি ২০২৪-২৫

লেবু সভাপতি উজ্জ্বল সাধারন সম্পাদক ও রুবেল সাংগঠনিক সম্পাদক নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ২৬৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

লেবু সভাপতি উজ্জ্বল সাধারন সম্পাদক ও রুবেল সাংগঠনিক সম্পাদক নির্বাচিত

 

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে প্রবাসী সিরাজগঞ্জ জেলা সমিতির নির্বাচনে আব্দুর রৌফ লেবু সভাপতি ও এসএম নাদির উজ্জ্বল সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন। ২৭ সদস্য কার্যকরি কমিটির মধ্যে শুধুমাত্র সাধারন সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে গোপন ব্যালটে নির্বাচন অনুষ্ঠিত হয়। সভাপতিসহ অন্যান্য পদের প্রার্থীরা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। গত বুধবার ২৯ নভেম্বর জ্যাকসন হাইটস ও ব্রংকসের পার্কচেষ্টারে এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বিকেল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত ভোট গ্রহন চলে। নাদির উজ্জ্বল ৯৪ ভোট পেয়ে সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি এলাহী তরফদার আরিফ পেয়েছেন ৫১ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে ৯১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন রুবেল হাসান মুন্সী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জাকারিয়া সরকার পেয়েছেন ৫৬ ভোট। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন গণেশ নাথ চৌধুরী। কমিশনের অপর ২ জন সদস্য ছিলেন উত্তম কুমার সাহা ও সাইফুল ইসলাম। তাদের সহযোগিতা করেন রাশেদ মান্নান ফয়সল।

সিরাজগঞ্জ সমিতির ২০২৪-২০২৫ সালের কার্যকরি কমিটির কর্মকর্তরা হলেন আব্দুর রৌফ লেবু (সভাপতি), মৌসুমী আহমেদ খান (সিনিয়র সহসভাপতি), মাকসুদা পারভীন ও এহতেশামুল হক রোকনী (সহসভাপতি), এসএম নাদির উজ্জ্বল (সাধারন সম্পাদক), জহুরুল ইসলাম সুজন (যুগ্ম সম্পাদক), ফারুক হোসেন রনি (সহকারি সাধারন সম্পাদক), রুবেল হাসান মুন্সী (সাংগঠনিক সম্পাদক), মাহমুদুল হাসান মার্ক (প্রচার ও প্রকাশনা সম্পাদক), জহুরুল ইসলাম টিপু (ক্রিড়া সম্পাদক), রেজোয়ানা রাজ্জাক সেতু (সাংস্কৃতিক সম্পাদক), জান্নাত ফেরদৌস লিপি (মহিলা সম্পাদিকা)। কার্যকরি কমিটির সদস্যরা হলেন কামরুজ্জামান কামরুল,আবুল কাশেম, বেনজামিন হামিদ অনু, আব্দুল মমিন মানিক,তানজিল আরিফ, দেবব্রত সাহা, মাসুদ রানা, খান হোসেন বিপু ও হাসান বিন নোমান রাসেল। । (আরও আসছে)।

 

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম