শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল শাখায় নতুন পরিচালক

বাংলাদেশ ডেস্ক   |   শনিবার, ১৫ জুলাই ২০২৩   |   প্রিন্ট   |   ১৬৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল শাখায় নতুন পরিচালক

স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক বিভাগের পরিচালক পদে দায়িত্ব পেয়েছেন ডা. মো. হাবিবুল আহসান তালুকদার। এর আগে তিনি রাজশাহী বিভাগের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সম্প্রতি মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের পারসোনেল-২ শাখার সিনিয়র সহকারী সচিব মো. আলমগীর কবীর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, পুনরায় নির্দেশ না দেওয়া পর্যন্ত বিসিএস স্বাস্থ্য ক্যাডার এবং স্বাস্থ্য সার্ভিসের কর্মকর্তা ডা. মো. হাবিবুল আহসান তালুকদারকে তার নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলি বা পদায়ন করা হলো। বদলি বা পদায়নকৃত কর্মকর্তা আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় ষষ্ঠ কর্মদিবসে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অব্যাহতি মর্মে গণ্য হবেন।

এর আগে এই শাখার ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন ডা. শেখ দাউদ আদনান। তাকে এই শাখার সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম